ঢাকা ১৩ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
-প্রকাশিত সংবাদের প্রতিবাদ অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বাংলা-ইংরেজির পাশাপাশি বাধ্যতামূলক হবে তৃতীয় ভাষা শিক্ষা কৃষক কার্ডে ১ হাজার ৬২ কোটি টাকা বরাদ্দ মোবাইল গ্রাহকদের জন্য বড় সুখবর ৬ শিশুর মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল জুলাই শহীদ পরিবারকে মাসিক ২০ হাজার টাকা ভাতার প্রস্তাব পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ওসমান হাদির বীরত্বগাথা

ঢাকা ফাঁকা হলেও নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হবে: আইজিপি

#

নিজস্ব প্রতিবেদক

১৯ এপ্রিল, ২০২৩,  2:57 PM

news image

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, ঈদে ফাঁকা ঢাকায় প্রতিবারই ঘটে চুরি-ছিনতাইয়ের মতো ঘটনা। এবার আর সেই সুযোগ নেই। জনগণের জানমালের নিরাপত্তায় তৎপর থাকবে পুলিশ। বুধবার (১৯ এপ্রিল) দুপুরে সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি। আবদুল্লাহ আল-মামুন বলেন, ঢাকা ফাঁকা হলেও নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হবে। বাসা পরিবর্তনের ক্ষেত্রে বাসার নিরাপত্তাকর্মীদের জিজ্ঞাসাবাদ করা হবে। ফাঁকা বাড়িতে মূল্যবান সম্পদ নিকটাত্মীয় অথবা নিজের সঙ্গে নিয়ে যাওয়ার অনুরোধ রইল। সারা দেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে উল্লেখ করে আইজিপি বলেন, ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল ইউনিটসহ পুলিশের সব বিশেষায়িত দল প্রস্তুত আছে। স্থাপন করা হয়েছে কন্ট্রোল রুম। ঈদের মাঠে বিশৃঙ্খলা এড়াতে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়েছে জানিয়ে আবদুল্লাহ আল-মামুন বলেন, যেখানে ঈদ আগের দিন পালন করবে, সেখানেও একই ব্যবস্থা থাকবে। জামাতে সাদা পোশাকে পুলিশ, কমিউনিটি পুলিশ এবং সংশ্লিষ্ট থানা তৎপর থাকবে। মহাসড়কে নিরাপত্তা প্রসঙ্গে আইজিপি বলেন, হাইওয়ে পুলিশ কাজ করছে। চালকদেরও সচেতন হতে হবে। এবার আশা করি দুর্ঘটনা কমবে। ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান চলছে বলেও জানান তিনি। তিনি বলেন, ‘অতিরিক্ত গরমের কারণে দিনের বেলা মহাসড়কে চাপ কম থাকবে। রাতে বাড়বে। তাই আমরা সব বাহিনী একসঙ্গে কাজ করছি।’ ঈদে সড়কে ভোগান্তি সম্পর্কে পুলিশের এ কর্মকর্তা বলেন, পদ্মা সেতুসহ প্রধানমন্ত্রীর উন্নয়ন প্রকল্পগুলোর সুফল পাবে জনগণ। সম্প্রতি বিভিন্ন মার্কেটে অগ্নিকাণ্ডের বিষয়ে আইজিপি আরও বলেন, অগ্নিসংযোগের ঘটনাগুলো নিবিড়ভাবে পর্যালোচনা করা হচ্ছে। সংশ্লিষ্টতা পেলে ব্যবস্থা নেয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম