ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

ঢাকা পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২৮ এপ্রিল, ২০২২,  2:53 PM

news image

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দুই দিনের সফরে বাংলাদেশে এসেছেন। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুর ২টা ১৫ মিনিটে রাজধানীর কুর্মিটোলায় বিমান বাহিনীর ঘাঁটি বঙ্গবন্ধুতে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। জানা গেছে, বিকাল ৪টায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণপত্র দেবেন। এরপর বিকাল ৫টায় ফরেন সার্ভিস একাডেমিতে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক হবে। রাতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর সম্মানে নৈশভোজের আয়োজন করবেন। শুক্রবার সকালে এস জয়শঙ্কর ঢাকা ত্যাগ করবেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর এই সফরে তিস্তার পানি বণ্টন, সীমান্ত হত্যা এবং দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে বিশেষভাবে আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম