ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

ঢাকা টেস্ট: শুরুতেই একে একে ৫ জনের বিদায়

#

ক্রীড়া প্রতিবেদক

২৩ মে, ২০২২,  4:45 PM

news image

ঢাকা টেস্টের শুরটা খুবই বাজে হলো স্বাগতিক বাংলাদেশের। আগের ম্যাচে ওপেনিং জুটির রেকর্ড গড়া মাহমুদুল হাসান জয় ও তামিম ইকবাল আজ ব্যক্তিগত রানের খাতা খোলার আগেই সাজ ঘরে ফিরেছেন। ম্যাচে পেসার কাসুন রাজিথা দ্বিতীয় বলেই বোল্ড হন ডানহাতি ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয় (০)। পরের ওভারে আসিথা ফার্নান্দোর চতুর্থ বলেই ফিরেন অভিজ্ঞ ব্যাটার তামিম ইকবাল (০)। আসিথার লেন্থ বল লেগ সাইডে খেলতে চেয়েছিলেন তামিম ইকবাল। কিন্তু বল-ব্যাটের টাইমিং হয়নি। ব্যাটের উপরের দিকে লেগে বল যায় পয়েন্টে। সেখানে জয়াবিক্রমা দারুণ ক্যাচ নিয়ে তামিমকে সাজঘরের পথ দেখান। মমিনুল আউট হন ৯ রান ও শান্ত ৭ রান  এবং সাকিব ফিরেছেন ০ রানে ।  এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ ওভার ৫ বলে  ৫ উইকেট হারিয়ে ২৪ রান। ব্যাট করছেন লিটন  (০) ও মুশফিক (৭)  এর আগে চট্টগ্রাম টেস্ট ড্র এর পর ঢাকা টেস্টে মুখোমুখি হয় বাংলাদেশ শ্রীলঙ্কা। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি সকাল ১০টায় গড়ায়। মাঠে নামার আগে টস করে দুই অধিনায়ক। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার কাপ্তান মুমিনুল হোক।  স্বাগতিক বাংলাদেশের একাদশে আজ দুই পরিবর্তন এসেছে। ইনজুরির কারণে ছিটকে যাওয়ার নাঈম হাসানের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। তাতে বছর তিনেক পর বাংলাদেশের হয়ে টেস্ট খেলতে নামছেন এই অলরাউন্ডার। এ ছাড়া পেসার শরিফুল ইসলামের বদলি হিসেবে ঢাকা টেস্টের একাদশে এবাদত হোসেন। শ্রীলঙ্কার একাদশে লাসিথ এম্বুলদেনিয়ার পরিবর্তে সুযোগ পেয়েছেন প্রভীন জয়াবিক্রমা। আর ইনজুরির কারণে চট্টগ্রাম টেস্টের মাঝ পথে ছিটকে যাওয়া বিশ্ব ফার্নান্দোর বদলি হিসেবে খেলছেন কনকাশন সাব হিসেবে প্রথম টেস্ট খেলা কাসুন রাজিথা।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ ও এবাদত হোসেন।

শ্রীলঙ্কা একাদশ : ওশাদা ফার্নান্দো, দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস, ধনাঞ্জয়া ডি সিলভা, দীনেশ চান্দিমাল, নিরোশান ডিকওয়েলা, রমেশ মেন্ডিস, প্রভীন জয়াবিক্রমা, আসিথা ফার্নান্দো ও কাসুন রাজিথা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম