ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী

ঢাকা টেস্ট: তৃতীয় দিনেও বৃষ্টির বাধা

#

ক্রীড়া প্রতিবেদক

০৬ ডিসেম্বর, ২০২১,  10:46 AM

news image

তৃতীয় দিনেও বৃষ্টির কবলে ঢাকা টেস্ট। সারারাত বৃষ্টি হওয়ায় মাঠ খেলার অনুপযুক্ত হয়ে পড়েছে। সকাল থেকে বৃষ্টি অব্যাহত থাকায় তৃতীয় দিনের খেলা শুরু হওয়া নিয়ে তৈরি হয়েছে সংশয়। বাংলাদেশ ও পাকিস্তানের খেলোয়াড়দের পরবর্তী নির্দেশনা দেওয়ার আগ পর্যন্ত হোটেলেই অবস্থান করতে বলেছেন ম্যাচ রেফারি।

তাই ক্রিকেটাররা মাঠে না গিয়ে হোটেলেই অবস্থান করছেন। পর্যবেক্ষণ শেষে সকাল ১০টায় পরবর্তী করণীয় জানাবে ম্যাচ রেফারি। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তানের মিডিয়া ম্যানেজার ইবরাহিম বাদিস। আগের দুদিনও বৃষ্টির বাধায় পড়ে দুদলের শেষ টেস্টটি। প্রথম দিন ৫৭ ওভার ও দ্বিতীয় দিন মাত্র ছয় ওভার দুই বল খেলা হয়। এর মধ্যে ২ উইকেটে ১৮৮ রান করেছে পাকিস্তান। বাবর আজম ৭১ ও আজহার আলী ৫২ রানে অপরাজিত আছেন। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রতিক্রিয়ায় সারাদেশের আবহাওয়া জানাচ্ছে, গুঁড়িগুঁড়ি বৃষ্টি আজ তো বটেই মঙ্গলবার পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে। সোমবার সকাল থেকেই মেঘলা আকাশ, গুঁড়ি বৃষ্টি এবং ভেজা মাঠের পরিস্থিতি ধারণা দিচ্ছে ঢাকা টেস্টের তৃতীয়দিনের খেলার সম্ভাবনা ভীষণ ক্ষীণ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম