ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ভরিতে সোনার দাম বাড়ল ৫৪৮২ টাকা সুলিভানকে চড় মেরে শাস্তি পেলেন মেসি শেষ মুহূর্তে ভেস্তে গেল আলোচনা, ফের শুরু যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ সিলেটে হামে আরও একজনের প্রাণহানি, হাসপাতালে ভর্তি ৯১ বরেন্দ্র এক্সপ্রেসের স্প্রিং ও বডি ভেঙে ট্রেন চলাচল বন্ধ, দুর্ঘটনা থেকে রক্ষা জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন টানা ২৫ মৌসুমে গোল করে রোনালদোর রেকর্ড কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড : ৬ বাংলাদেশির মরদেহ দেশে আনা হচ্ছে আজ সুইডেনের স্কুলে ঢুকে হামলায় নিহত ১ ৬৪ রানে অলআউট বাংলাদেশ

ঢাকা টেস্ট : ছন্নছাড়া ব্যাটিং, ফলোঅনের পর নেই চার উইকেট

#

ক্রীড়া প্রতিবেদক

০৮ ডিসেম্বর, ২০২১,  11:50 AM

news image

মিরপুর টেস্টে দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম আবারও হতাশ করলেন। তাদের সঙ্গী হলেন অধিনায়ক মুমিনুল হক ও নাজমুল হাসান শান্তও। পাকিস্তানের বোলিং তোপে স্রেফ এলোমেলো টাইগারদের ব্যাটিং লাইনআপ। অভিষিক্ত জয় প্রথম ইনিংসে শূন্য রানে ফিরেছিলেন। আজ হাসান আলীর করা প্রথম বলেই চার মেরে রানের খাতা খুলেন। কিন্তু বেশিক্ষণ টিকতে পারেননি। এক ওভার পর হাসানের ভেতরে ঢোকানো বলে বোল্ড জয়। তার ব্যাট ও প্যাডের বিশাল ফাঁক দিয়ে বল আঘাত করে স্টাম্পে। রান খরায় ভোগা সাদমান আরও একবার হতাশ করলেন। আফ্রিদির ইনসুইং ডেলিভারিতে পরাস্ত হয়ে এলবিডব্লিউ হন বাঁহাতি ওপেনার। ১২ রানেই সাজঘরে বাংলাদেশের দুই উদ্বোধনী ব্যাটসম্যান। উইকেটের ক্ষুধায় মগ্ন থাকা হাসান অলীর দ্বিতীয় শিকার মুমিনুল হক। বাংলাদেশের অধিনায়ক ডানহাতি পেসারের বলে দারুণ এক কভার ড্রাইভে চার পেয়েছিলেন। পরের বলে আদায় করেন ২ রান। কিন্তু তৃতীয় বলে প্রতিশোধ নেন পাকিস্তানের পেসার। তার সোজা বল মিস করে এলবিডব্লিউ হন মুমিনুল। নাজমুল হাসান শান্তর জন্য দুটি গালি রেখে বোলিং করছিলেন শাহিন শাহ আফ্রিদি। সেই পরিকল্পনা সফল হলো দারুণভাবে। একটি গালিতেই ক্যাচ দিয়ে ফিরলেন শান্ত। আফ্রিদির ডেলিভারিটি লেংথ থেকে লাফিয়ে ওঠে খানিকটা। সেটি সামলানোর সামর্থ্য ছিল না শান্তর। তিনি চেষ্টা করেন সফট হ্যান্ডে খেলার, তবে তার পরও বল রাখতে পারেননি নিচে। গালিতে সহজ ক্যাচ নেন ফাওয়াদ আলম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম