ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

ঢাকা টেস্ট থেকে ছিটকে গেলেন তাসকিন

#

ক্রীড়া প্রতিবেদক

০৩ এপ্রিল, ২০২৩,  4:27 PM

news image

একমাত্র টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে কাল মাঠে নামবে বাংলাদেশ। এই টেস্ট শুরুর আগে আজ দুঃসংবাদ বাংলাদেশ দলে। চোটে পড়ে একমাত্র টেস্ট থেকে ছিটকে গেলেন তারকা পেসার তাসকিন আহমেদ। জানা গেছে, তাসকিন সাইড স্ট্রেইনের চোটে ভুগছেন। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের সময় চোটে পড়েন তিনি। যে কারণে টেস্ট দলের সঙ্গে তাকে অনুশীলন করতে দেখা যায়নি। তবে কবে নাগাদ মাঠে ফিরতে পারেন সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন তাসকিন। ৩ ম্যাচে তার শিকার ৮ উইকেট, ইকনোমি রেট ৭.১০। ওয়ানডে সিরিজেও তাসকিন ছিলেন দারুণ ছন্দে। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ২ ইনিংসে বল করে ৫ উইকেট শিকার করেন তিনি। এদিকে ম্যাচের আগের দিন সোমবার (৩ এপ্রিল) মিরপুরে নিজেদের ঝালিয়ে নিয়েছে বাংলাদেশ দল। ব্যাটিং বোলিংয়ের পাশাপাশি টাইগাররা সেরেছেন ফিল্ডিংয়ের অনুশীলনও।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম