ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক এমপি প্রাণ গোপাল হয়রানি নয়, ন্যায্যতার ভিত্তিতেই কর আদায় সরকারের উদ্দেশ্য: পরিকল্পনা প্রতিমন্ত্রী হামের উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭ বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা বাড়ল ব্যক্তিগত ঋণ পরিশোধের মেয়াদ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ

#

নিজস্ব প্রতিবেদক

২৬ জুন, ২০২৩,  11:16 AM

news image

ঈদুল আজহা উপলক্ষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। ইতোমধ্যে বাস কাউন্টারগুলোতে দালালদের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে পড়েছে যাত্রীরা। সোমবার (২৬ জুন) সকালে সরেজমিনে এই দৃশ্য দেখা যায়। জানা গেছে, নানান জটিলতার কারণে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্বপার পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার রাস্তাটি এখনও চার লেনে উন্নীত হয়নি। ফলে মহাসড়কের ৭০ কিলোমিটার এলাকার সুফল মিললেও দুর্ভোগ পিছু ছাড়েননি উত্তরবঙ্গের ২৩ জেলার মানুষের। গত ঈদের তুলনায় এবার আসন্ন ঈদ আজহায় বৃষ্টি, পশুবাহী গাড়ি, ফিটনেস বিহীন গাড়ি এবং সড়কের পাশে অস্থায়ী পশুর হাট, যত্রতত্রভাবে গাড়ি পার্কিং, সড়কের দুই পাশে রয়েছে শতাধিক বাস কাউন্টার। এসব বাস কাউন্টার দালালদের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে পড়েছে যাত্রীরা। যার ফলে এর প্রভাব পড়বে চন্দ্রা এলাকা জুড়ে। এতে মহাসড়কে যানজটের আশঙ্কা করছেন চালক ও যাত্রীরা। চন্দ্রা থেকে বগুড়াগামী এক যাত্রী মমতাজ বেগম বলেন, ‘গত ঈদে ৬০০ টাকা ভাড়া দিয়ে বাড়িতে গেছি। আজ এক হাজার টাকা ভাড়া চাচ্ছে।’ নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, এবার ঈদে মহাসড়কে গাড়ির চাপ থাকবে। মহাসড়কের যানজট নিয়ন্ত্রণে প্রতিটি পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ঘরমুখো মানুষের এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে অতিরিক্ত পুলিশ কাজ করছে। পশুবাহী গাড়িতে কেউ যেন চাঁদাবাজি না করতে পারেন, তার জন্য হাইওয়ে পুলিশের নজরদারি থাকবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম