ঢাকা ১৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কে ১৪ কিলোমিটার যানজট

#

নিজস্ব প্রতিবেদক

২৩ জুন, ২০২৪,  11:14 AM

news image

পরিবার পরিজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ। ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কে বেড়েছে যাত্রী ও যানবাহনে চাপ। সড়কের কালিহাতী উপজেলার এলেঙ্গা থেকে জোকারচর পর্যন্ত ১০ কিলোমিটার সড়‌কে যানজটের সৃষ্টি হয়েছে। ফিটনেসবিহীন যানবাহন বিকল, অতিরিক্ত গাড়ির চাপ, চার লেনের কাজ চলমান থাকায় এ যানজট দেখা দেয়। রোববার (২৩ জুন) ভোর থেকে থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলাচলকারী যাত্রীরা পড়েছে চরম ভোগান্তিতে। এদিকে যানজটের কারণে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরাঞ্চলগামী যানবাহন এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত একমুখী চলাচল করছে। এছাড়া ঢাকাগামী যানবাহন বঙ্গবন্ধু সেতু পূর্ব পার থেকে ভূঞাপুর হয়ে এলেঙ্গা লিংক রোড দিয়ে চলাচল করছে। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মোহাম্মদ সাজেদুর রহমান জানান, অতিরিক্ত চাপ ও গাড়ি বিকল হওয়ায় এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতুর দিকে যানবাহনের সারি রয়েছে। বিকল্প রাস্তায় যানবাহন ঢাকার দিকে যাচ্ছে। আর এলেঙ্গা থেকে উত্তরাঞ্চলের দিকে একমুখী গাড়ি চলাচল করছে। মানুষদের নির্বিঘ্নে গন্তব্যে ফেরাতে নিরলস কাজ করছে পুলিশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম