ঢাকা ২৯ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়াতে বাংলাদেশের নতুন পদক্ষেপ ‘জ্বালানি-সার কিনতে ২ থেকে ৩ গুণ দাম দিতে হচ্ছে বলে কোষাগারে চাপ পড়ছে’ ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী বিদ্যুৎকেন্দ্রসহ বিপিডিবির সব গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ কলাপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আ'লীগের নেতাকর্মীদের বসত বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেফতার ৮ সোহরাওয়ার্দী উদ্যান নয়, বিএনপির সমাবেশ হবে নয়াপল্টনে ইউপি নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রস্তুত ইসি বালুবাহী ট্রাকচাপায় ভ্যানচালকসহ নিহত ২ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ গোপালগঞ্জে মিছিল-ভাঙচুরের পর ভারতে পলায়ন, সাতক্ষীরা সীমান্ত দিয়ে ফেরার পথে যুবক আটক

ঢাকা-জয়দেবপুর রুটে দুই জোড়া কমিউটার ট্রেন চালু

#

নিজস্ব প্রতিবেদক

১৫ ডিসেম্বর, ২০২৪,  5:11 PM

news image

ঢাকা-জয়দেবপুর রুটে দুই জোড়া কমিউটার ট্রেন চালু হয়েছে। আজ রবিবার সকাল ৭টায় জয়দেবপুর জংশনে ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল করিম খান। এসময় উপস্থিত ছিলেন রেল মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, রেলওয়ে ডিজি আফজাল হোসেন, গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফিন। উপদেষ্টা ফাওজুল করিম খান বলেন, বিজয় দিবসের প্রাক্কালে ঢাকা-জয়দেবপুর কমিউটার ট্রেনটি চালু করলাম। এটা করার উদ্দেশ্য হলো গাজীপুর থেকে আপনারা যেন ঢাকায় অফিস করে ফিরতে পারেন। আমরা সব শ্রেণির জন্য যাতায়াতের ব্যবস্থা রেখেছি। এখন অল্প সময়ের মধ্যে যাত্রীরা যাতায়াত করতে পারবেন। আমরা এরপর নরসিংদী-ঢাকা ও নারায়ণগঞ্জ-ঢাকা রুটেও কমিউটার ট্রেন চালু করব। এর আগে গত বৃহস্পতিবার বাংলাদেশ রেলওয়ের জনসংযোগের পরিচালক মো. নাহিদ হাসান খানের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয় ঢাকা-গাজীপুর রুটে ৪ জোড়া ট্রেন চালু করা হবে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, তুরাগ কমিউটার ঢাকা থেকে ছাড়ার সময় ভোর ৫টা আর জয়দেবপুর পৌঁছানোর সময় ৬টা। বিরতি থাকবে বিমানবন্দর ও টঙ্গী স্টেশনে। জয়দেবপুর কমিউটার ঢাকা থেকে ছাড়বে ভোর ৫টা ২৫ মিনিটে আর জয়দেবপুর পৌঁছাবে ৬টা ২৫ মিনিটে। বিরতি থাকবে তেজগাঁও, বিমানবন্দর ও টঙ্গী স্টেশনে। আবার জয়বেদপুর থেকে তুরাগ কমিউটার ছাড়বে সকাল সাড়ে ৬টায় আর ঢাকা পৌঁছবে সকাল ৭টা ৪০ মিনিটে। বিরতি থাকবে তেজগাঁও, বনানী, বিমানবন্দর, ধীরাশ্রম ও টঙ্গী স্টেশনে। আর জয়দেবপুর কমিউটার জয়দেবপুর থেকে ছাড়বে ৭টা ১০ মিনিটে ও ঢাকায় আসবে ৮টা ২৫ মিনিটে। বিরতি থাকবে তেজগাঁও, বনানী, বিমানবন্দর ও টঙ্গী স্টেশনে। এই ট্রেন আবার ঢাকা থেকে ছেড়ে যাবে বেলা ১১টায় ও পৌঁছাবে ১২টায়। বিরতি থাকবে তেজগাঁও, বনানী, বিমানবন্দর ও টঙ্গী স্টেশনে। একই স্টেশনে বিরতি দিয়ে জয়দেবপুর কমিউটার জয়দেবপুর ছাড়বে সাড়ে ১২টায় ও ঢাকায় আসবে ১টা ৪০ মিনিট। অন্যদিকে, তুরাগ কমিউটার ৫টা ২০ মিনিটে জয়দেবপুর ছাড়বে ও ঢাকায় আসবে ৬টা ৪০ মিনিটে। আবার ঢাকা ছাড়বে ৯টা ৪৫মিনিটে ও জয়বেদপুর পৌঁছাবে ১১টা ১৫ মিনিটে। তুরাগ কমিউটারের সাপ্তাহিক ছুটি শুক্রবার ও জয়দেবপুর কমিউটারের শনিবার। এই ট্রেনগুলোর টিকিট শুধু নির্দিষ্ট স্টেশন থেকে ইস্যু করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম