ঢাকা ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় ইয়াবা তৈরির সরঞ্জামাদি ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, টাঙানো হয়েছে প্রতিষ্ঠানটির সাইনবোর্ড প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ রূপপুরের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান সপ্তম দিনেও থামেনি চুয়েট আন্দোলন প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের জন্য বড় সুখবর কক্সবাজার বিমানবন্দরের নবনির্মিত টার্মিনাল থেকে যাত্রীসেবা শুরু সাংবাদিকদের বিরুদ্ধে সাইবার আইনের অপপ্রয়োগ চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত বেড়ে ৪, আহত ৬

ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুরু

#

নিজস্ব প্রতিবেদক

২৯ অক্টোবর, ২০২২,  8:48 PM

news image

শনিবার (২৯ অক্টোবর) দুপুর ২টা ২৫ মিনিটের দিকে দলীয় পতাকা ও বেলুন উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এবং উপস্থিত অন্য নেতাকর্মীরা। এদিকে নৌকার আদলে তৈরি করা হয়েছে সম্মেলনের মঞ্চ। কেন্দ্রীয় নেতাদের শুভেচ্ছা জানাতে তৈরি করা হয়েছে তোরণ। দোহার, সাভার, ধামরাই, নবাবগঞ্জ ও কেরানীগঞ্জ এ ৫ উপজেলা নিয়ে গঠিত ঢাকা জেলা। সম্মেলনকে ঘিরে জেলার নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। উপজেলাগুলো ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে। ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদ আরটিভিকে বলেন, সম্মেলনে লক্ষাধিক লোকের সমাগম হবে। কোন অপশক্তি যাতে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে সেটা জানিয়ে দেওয়ায় আমাদের উদ্দেশ্য। জানা গেছে, দলকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল করতে ঢাকা জেলা কমিটিতে আসতে পারে নতুন চমক। নবীন-প্রবীণের সমন্বয় ঘটিয়ে নতুন কমিটি গঠন করা হতে পারে। এর আগে ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হয়েছিল ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। ওই সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদকে সভাপতি এবং বীর মুক্তিযোদ্ধা মো. মাহবুবুর রহমানকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যবিশিষ্ট ঢাকা জেলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম