ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঋণের অন্তত ৪ শতাংশ কৃষিতে বিতরণের বাধ্যবাধকতা দিল বাংলাদেশ ব্যাংক নতুন পে-স্কেল বাস্তবায়নের সময় জানালেন অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব ভারতে ভূত আতঙ্কে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর

ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৩ জুন, ২০২৩,  4:34 PM

news image

ঢাকা জেলা আওয়ামী লীগের নিজস্ব কার্যালয় উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় শনিবার (৩ জুন) বিকেল ৪টার দিকে প্রধান অতিথি হিসেবে এ কার্যালয়ের উদ্বোধন করেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে গত বুধবার ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ বলেন, আগামী ৩ জুন আমাদের দলীয় কার্যালয় উদ্বোধন করা হবে। আমাদের সভানেত্রী, আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অফিস উদ্বোধন করবেন। ওইদিন দুুপুরে ঢাকা জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান। এসময় ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমদ ও সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণসহ জেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম