ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

ঢাকা জেলার যুবদলের কমিটি গঠন: সভাপতি মুরাদ, সা: সম্পাদক আইয়ুব

#

২৯ আগস্ট, ২০২৩,  1:06 PM

news image

ওবায়দুর রহমান লিটন : দীর্ঘ পাঁচ বছর পর  ঢাকা জেলার জাতীয়তাবাদী যুবদলের  নতুন কমিটি গঠন করা হয়েছে। পাঁচ সদস্যের এ কমিটিতে সভাপতি করা হয়েছে ইয়াছিন ফেরদৌস মুরাদকে। তিনি আগের কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। আর সাধারণ সম্পাদক হয়েছেন আইয়ুব খান। তিনি আগের কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন। সোমবার (২৮ আগস্ট) রাতে কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। পাঁচ সদস্যের কমিটির জ্যেষ্ঠ সহ-সভাপতি করা হয়েছে আবুল হাসেমকে। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে দেলোয়ার হোসেন মাসুমকে। কমিটির সাংগঠনিক সম্পাদক হয়েছেন আ্যাডভোকেট মোকারম হোসেন সাজ্জাদ। এর আগে যুবদলের ঢাকা জেলার সর্বশেষ কমিটি গঠন করা হয়েছিল ২০১৮ সালের ৩০ এপ্রিল। পাঁচ বছর পর নতুন কমিটি পেল যুবদলের এই ঢাকা জেলা সংগঠনটি। নতুন কমিটির সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেন, এখন দায়িত্ব আরও বেড়ে গেল। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে ও গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য দলের সব আন্দোলনে ঢাকা জেলা যুবদল আরও জোরালো ভূমিকা রাখবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম