ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

ঢাকা ছাড়লেন ব্রুনাইয়ের সুলতান

#

নিজস্ব প্রতিবেদক

১৭ অক্টোবর, ২০২২,  10:36 AM

news image

তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে ঢাকা ত্যাগ করেছেন ব্রুনাইয়ের সুলতান হাজী হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দীন ওয়াদ্দৌলাহ। সোমবার সকাল ৯টা ২৫ মিনিটে সুলতানকে বহনকারী একটি বিশেষ বিমান রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বন্দর সেরি বেগাওয়ানের উদ্দেশে ছেড়ে যায়। বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ব্রুনাইয়ের সুলতানকে বিদায় জানান। এর আগে তিন দিনের রাষ্ট্রীয় সফরে শনিবার ঢাকায় আসেন ব্রুনাইয়ের সুলতান হাজি হাসানাল বলকিয়াহ। এ সময় মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্য, পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের নিয়ে ব্রুনাই সুলতানকে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বিমানবন্দরে তাকে গার্ড অব অনার দেবে তিন বাহিনীর একটি চৌকস দল। বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে এই প্রথম সুলতান ওয়াদ্দৌলাহ ঢাকা সফরে এলেন। তার এই সফরে দ্বিপক্ষীয় বিমান চলাচল, বাংলাদেশি জনশক্তি নিয়োগ এবং দু'দেশের নাবিকদের সনদ দেওয়াসহ পাঁচটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে পারে। সুলতান সেখানে 'দর্শনার্থী বইতে' স্বাক্ষর করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম