ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

ঢাকা ছাড়লেন নোরা ফাতেহি

#

বিনোদন ডেস্ক

১৯ নভেম্বর, ২০২২,  1:11 PM

news image

বলিউডের হার্টথ্রব নায়িকা ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। শুক্রবার (১৮ নভেম্বর) দুপুর ১টা ২০ মিনিটে বাংলাদেশ সফরে আসেন তিনি। অংশ নেন উইমেন লিডারশিপ করপোরেশন আয়োজিত গ্লোবাল এচিভার্স অ্যাওয়ার্ড ২০২২-এ। অনুষ্ঠান শেষে শনিবার (১৯ নভেম্বর) বিকেলে বাংলাদেশ ছাড়ার কথা থাকলেও কাতার বিশ্বকাপে অংশগ্রহণের জন্য ভোর ৪টায় বাংলাদেশ ত্যাগ করেন জনপ্রিয় এ বলিউড স্টার। এর আগে শুক্রবার (১৮ নভেম্বর) ঢাকায় পৌঁছে ঢাকায় লা মেরিডিয়ান হোটেলে বিশ্রাম নেন নোরা। সন্ধ্যায় অনুষ্ঠানে অংশ নেয়ার কথা থাকলেও তিনি মঞ্চ আলোকিত করেন রাত সাড়ে ৯টায়। এ সময় উড়ন্ত চুমু দর্শকের উদ্দেশে ছুড়ে দিয়ে সবাইকে ধন্যবাদ জানান ‘গরমি গার্ল’খ্যাত নোরা। এ মঞ্চে এসে নিজেকে অনেক ভাগ্যবান বলে মনে করেন বলিউড গ্লামারস গার্ল নোরা। নারীকেন্দ্রিক এ অনুষ্ঠানে আসার সুযোগ থাকলে আবারও এমন অনুষ্ঠানে অংশ নিতে চান তিনি। অনুষ্ঠানে অংশ নিলেও মঞ্চে নাচে অংশ নেননি তিনি। এ কারণে অনেক দর্শককেই হতাশ হতে দেখা যায়। এ বিষয়ে ইশরাত জাহান মারিয়া সংবাদমাধ্যমকে বলেন, ‘সরকারি প্রজ্ঞাপনে নোরার পারফর্ম করার পারমিশন ছিল না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তা ছাড়া তিনি সাত ঘণ্টা জার্নি করে এসেছেন। অনেক ক্লান্ত ছিলেন। এ অবস্থায় আমাদেরও তাকে কিছু বলার ছিল না।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম