ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২০ কিলোমিটার যানজট

#

নিজস্ব প্রতিবেদক

২৮ সেপ্টেম্বর, ২০২২,  3:52 PM

news image

কুমিল্লা থেকে ঢাকায় যাওয়ার লেনে প্রায় ২০ কিলোমিটারজুড়ে যানজট দেখা দিয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে দাউদকান্দি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল ৮টা থেকে যানজটের সৃষ্টি হয়। জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার গৌরীপুর এলাকায় সড়ক সংস্কারের কাজ চলছে। এই কাজ ২৪ ঘণ্টা চলমান থাকায় মহাসড়কের ঢাকামুখী লেনের মাত্র একটি গাড়ি চলতে পারে। এ কারণে গাড়ির চাপ সৃষ্টি হলে মাধাইয়া এলাকা থেকে গৌরীপুর হয়ে দাউদকান্দি টোলপ্লাজা পর্যন্ত যানজট লেগে যায়। এ কারণে প্রায় ২০ কিলোমিটারজুড়ে ওই এলাকায় যানজট দেখা দিয়েছে। কুমিল্লার সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা বলেন, সড়কের সংস্কার কাজ দ্রুত গতিতেই করা হচ্ছে। তবে পূজার কারণে ঘরমুখো মানুষের চাপ বেশি। যানবাহনও বেশি। তাই যানজটে ভোগান্তি হচ্ছে। অলটারনেটিভ হিসেবে যেন কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া হয়ে ঢাকা সড়ক ব্যবহারের অনুরোধ করা হচ্ছে। আমরা জনগণের জন্যই কাজ করি। তাছাড়া আমরা সবাইকে বলব, ঢাকা যাওয়ার জন্য যেন সময় নিয়ে বের হয়। এ বিষয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, বুধবার সকাল থেকে যানজট কিছুটা আছে। আমাদের পুরো টিম মাঠে কাজ করছে। যানজট কমিয়ে আনার চেষ্টা করছি। তবে গত দুই দিন রাস্তায় আছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম