ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

ঢাকা কলেজ-সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে ফের সংঘর্ষ

#

নিজস্ব প্রতিবেদক

২২ এপ্রিল, ২০২৫,  2:59 PM

news image

ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। জানা গেছে, ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে সোমবার মারধরের ঘটনায় আজকের সংঘর্ষ। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা কলেজের একদল শিক্ষার্থী সিটি কলেজের সামনে জড়ো হন। তখন সিটি কলেজের শিক্ষকরা তাদের আটকানোর চেষ্টা করেন। এ সময় ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের গেটে ইটপাটকেল মারতে থাকেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিন উদ্দিন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং শিক্ষার্থীদের নিজ নিজ ক্যাম্পাসে ফেরানোর চেষ্টা চলছে।  দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে নানা ইস্যু নিয়ে দীর্ঘদিন ধরে রেষারেষি চলছে বলেও জানান তিনি। এর আগে, গত ৯ ফেব্রুয়ারি ‘কথা-কাটাকাটির’ জেরে সায়েন্সল্যাব এলাকাতে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। প্রায় দেড় ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছিলেন। এরপর সোশ্যাল মিডিয়ার লেখালেখিকে কেন্দ্র করে গত ১৫ এপ্রিল দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম