ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

ঢাকায় ৩০ কোম্পানির বাসে আজ থেকে ই-টিকিট

#

নিজস্ব প্রতিবেদক

১৩ নভেম্বর, ২০২২,  10:15 AM

news image

ঢাকায় মিরপুর কেন্দ্রিক ৩০ কোম্পানির বাসে আজ থেকে ই-টিকেট চালু হবে। এ কথা জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ। শনিবার (১২ নভেম্বর) ইস্কাটনে সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। এনায়েত উল্যাহ বলেন, আগামী ৩১ জানুয়ারির মধ্যে ঢাকা শহরে সব কোম্পানি অর্থাৎ ৬০টি কোম্পানির ৩ হাজার ৩১৪টি বাস ই-টিকিটের আওতায় নিয়ে আসা হবে। এতে অতিরিক্ত ভাড়া, গণপরিবহনে নৈরাজ্য আর দুর্ঘটনা কমে আসবে। এছাড়া পাশ্বর্বতী শহর থেকে ঢাকায় প্রবেশ করা ৩৭টি কোম্পানির বাসসহ মোট ৯৭ কোম্পানির ৫ হাজার ৬৫০ বাস আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে ই-টিকিটের আওতার আনার কথাও জানান পরিবহন মালিক সমিতির মহাসচিব। এর আগে গত ২২ সেপ্টেম্বর থেকে ঢাকায় কয়েকটি বাসে পরীক্ষামূলকভাবে ই-টিকিটিং চালু করা হয়েছিল। তখন আটটি কোম্পানির বাস ই-টিকিটিং পরীক্ষামূলকভাবে চালু হয়েছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম