ঢাকা ১০ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বকেয়া পৌরকর আদায়ে ১৫% সারচার্জ মওকুফের সুযোগ দিলো ডিএসসিসি ডেঙ্গু চিকিৎসায় সব ধরনের সহায়তা করবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী আদালতে খালাস পেলেন নাসির-তামিমা দম্পতি বর্তমান সরকার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি পরিচালনা করছে: শামা ওবায়েদ সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ বন্ধ নদীভাঙনে ছোট হয়ে আসছে বরিশাল দেশে স্বর্ণের দামে ফের পতন, ভরিতে কমলো কত আলভারেজকে নিয়ে রিয়াল-বার্সার লড়াই, ১৫০ মিলিয়নের মেগা অফার প্রত্যাখ্যান অ্যাতলেটিকোর জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে স্মরণ: বিশ্বমঞ্চে বাংলাদেশের সম্মান ও স্বীকৃতির গল্প

ঢাকায় ১২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

#

নিজস্ব প্রতিবেদক

০৯ এপ্রিল, ২০২৬,  11:33 AM

news image

রাজধানী ঢাকায় গতকাল সন্ধ্যার পর থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত ১২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত কী পরিমাণ বৃষ্টি হয়েছে, তার হিসাব এখনো পাওয়া যায়নি। বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রাজধানী শুধু নয়, দেশের প্রায় সর্বত্রই বৃষ্টি হয়েছে। আর আজ সকাল থেকেই খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টি হচ্ছে। এ অঞ্চলে বৃষ্টি হতে পারে দিনের বিভিন্ন সময়। এসব অঞ্চলে শিলাবৃষ্টিরও সম্ভাবনা আছে। গত ১২ ঘণ্টায় চুয়ডাঙ্গায় ৪৬ মিলিমিটার, যশোরে ২৭, নিলফামারীর ডিমলায় ৩১, গোপালগঞ্জে ২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ বিষয়ে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, রাজধানীর কাছাকাছি মেঘের একটি সেল আছে। দুপুর ১২টার পর আবারও আকাশ মেঘলা হয়ে উঠতে পারে। আংশিক মেঘলা থাকতে পারে রাজধানীর বিভিন্ন এলাকায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম