ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী সৌদি আরবের কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশি শিক্ষার্থীদের কৃতিত্ব

ঢাকায় ভারতের পররাষ্ট্র স‌চিব সৌরভ কুমার

#

নিজস্ব প্রতিবেদক

০৬ জুলাই, ২০২৩,  11:15 AM

news image

ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) সৌরভ কুমার। বৃহস্পতিবার (৬ জুলাই) সকা‌লে তার ঢাকায় পৌঁছানোর তথ্য এক টুইট বার্তায় নি‌শ্চিত ক‌রে‌ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিমানবন্দ‌রে সৌরভ‌কে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের দ‌ক্ষিণ এশিয়া অনু‌বিভা‌গে‌র মহাপ‌রিচালক র‌কিবুল হক ও ঢাকায় নিযুক্ত ভার‌তের হাইক‌মিশনার প্রণয় ভার্মা। জানা গেছে, ঢাকা সফ‌রকা‌লে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন সো‌মে‌নের সঙ্গে বৈঠক করবেন সৌরভ। বৈঠকে আগামী ১৭ জুলাই থাইল্যান্ডে হ‌তে যাওয়া বিমসটেক মন্ত্রী পর্যায়ের বৈঠকের পূর্ব প্রস্তুতি নি‌য়ে আলাপ কর‌বেন তারা। প‌রে বিমসটেকের কার্যাল‌য়ে যা‌বেন সৌরভ। বিমসটেকের সেক্রেটারি জেনারেল তেনজিন লেকফেলের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা ছিল। তবে লেকফেল বর্তমা‌নে ঢাকায় না থাকায় সে‌টি হ‌চ্ছে না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম