ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

ঢাকায় নোরা ফাতেহি

#

বিনোদন প্রতিবেদক

১৮ নভেম্বর, ২০২২,  3:10 PM

news image

অবশেষে ঢাকার মাটিতে পা রাখলেন বলিউড সুপারস্টার নোরা ফাতেহি। দুপুর ১টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এই অভিনেত্রী। সব বাধা পেরিয়ে উইমেন লিডারশিপ করপোরেশনের আমন্ত্রণে ঢাকায় আসেন তিনি। সন্ধ্যায় অংশ নেবেন উইমেন লিডারশিপ করপোরেশন আয়োজিত গ্লোবাল এচিভার্স অ্যাওয়ার্ড ২০২২-এ। ডকুমেন্টারির শুটেও অংশ নেবেন নোরা ফাতেহি। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠানটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। দর্শকের জন্য গেট ওপেন হবে বিকেল ৪টায়। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার সময় টেলিভিশন। অনুষ্ঠানে অংশ নিতে চাইলে অন স্পট রেজিস্ট্রেশন করেও দর্শক অনুষ্ঠানটি উপভোগ  রতে পারবেন। এতে অংশ নেবেন বাংলাদেশের সেলিব্রেটিরাও। ঢাকায় অবস্থানকালে তিনি রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে থাকবেন। নির্ধারিত প্রোগ্রাম শেষ করে শনিবার (১৯ নভেম্বর) বিকেলে বাংলাদেশ ছাড়বেন বলিউডের ‘গরমি গার্ল’ খ্যাত নোরা ফাতেহি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম