ঢাকা ০৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন শিশুদের সিরাপেও ভেজাল, উদ্ধার কোটি টাকার নকল ওষুধ চিকিৎসাসেবায় নতুন দিগন্ত, পুরোদমে চালু হচ্ছে বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল চলতি মাসে একদিনের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র ফল কিনতে গিয়ে হিমশিম সাধারণ মানুষ দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী

ঢাকায় টানা বৃষ্টির আভাস, অন্যান্য অঞ্চলেও বৃষ্টির সম্ভাবনা

#

নিজস্ব প্রতিবেদক

১৩ আগস্ট, ২০২৫,  5:08 PM

news image

রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে বুধবার (১৩ আগস্ট) সকাল ৬টার পর থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টি টানা ২ থেকে ৫ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ বুধবার সকালে এক ফেসবুক পোস্টে জানান, সকাল থেকে দুপুরের মধ্যে ঢাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। আশপাশের জেলাগুলিতেও একই ধরনের বৃষ্টিপাত হতে পারে। তিনি আরও জানান, রাজশাহী ও রংপুর বিভাগের পশ্চিমাঞ্চলের সব জেলায় সকাল ৭টা ১৫ মিনিটের পর থেকে দুপুর ১২টার মধ্যে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিলেট বিভাগের মৌলভীবাজার ও হবিগঞ্জে সকাল ৭টা ১৫ মিনিট থেকে সকাল ১০টার মধ্যে, এবং সুনামগঞ্জ ও সিলেট জেলায় সকাল ৯টা থেকে দুপুর ৩টার মধ্যে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া সকাল ৭টা ১৫ মিনিট থেকে দুপুর ১২টার মধ্যে ঢাকার দক্ষিণ ও পূর্ব দিকের জেলাগুলো—মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কুমিল্লা, গাজীপুর, ব্রাহ্মণবাড়িয়া, শরীয়তপুর, চাঁদপুর, মাদারীপুর ও ফরিদপুরেও অপেক্ষাকৃত ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম