ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

ঢাকায় জেনেভা ক্যাম্পে মাদকচক্রের হামলায় ব্যবসায়ী আহত

#

নিজস্ব প্রতিবেদক

২৫ সেপ্টেম্বর, ২০২৫,  11:24 AM

news image

রাজধানী ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকচক্রের হামলায় নূরাইন (২৫) নামে এক তরুণ গুরুতর আহত হয়েছেন। তিনি ওই এলাকায় মুরগি ব্যবসা করতেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভোররাতে ক্যাম্পের ৭ নম্বর সেক্টরে কুখ্যাত চুয়া সেলিম গ্রুপের কয়েকজন সদস্য তার ওপর এই হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। হামলার পর প্রথমে নূরাইনকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে। আহতের স্ত্রী রোকসানা বলেন, রাত ১২টার দিকে আমি বাচ্চাদের ওষুধ আনতে বাইরে গিয়েছিলাম। সেই সুযোগে চুয়া সেলিম গ্রুপের ফারুকসহ কয়েকজন বাসায় ঢুকে ঘুমের ভেতর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে। এতে তার হাত-পা এবং শরীরের বিভিন্ন স্থান গুরুতর জখম হয়।  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ফারুক বলেন, মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প থেকে ধারালো অস্ত্রের আঘাতে আহত এক যুবককে আনা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। জরুরি বিভাগে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম