ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন চাকরিপ্রার্থী ও নিয়োগদাতার দূরত্ব কমাতে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে খরচ, মিলবে প্রণোদনা সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু ব্রাজিলের গরুর মাংসে ৫৫ শতাংশ শুল্ক বসাচ্ছে চীন আইএলটি-টোয়েন্টির নিলামে ১০ বাংলাদেশি আজকের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড় ট্রাম্প প্রশাসন পরিবর্তনে মার্কিন ভোটারদের খোলা চিঠি আইআরজিসির জ্বালানির দামের লাগাম টানতে হিমশিম খাচ্ছে মার্কিন অঙ্গরাজ্যগুলো

ঢাকায় এসে পৌঁছেছেন গেইল, আগামীকালই চান মাঠে নামতে

#

ক্রীড়া প্রতিবেদক

২৩ জানুয়ারি, ২০২২,  9:26 PM

news image

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর শুরু হয়েছে গত ২১ জানুয়ারি। এই টুর্নামেন্টে অংশ নিতে আজ (রোববার) ঢাকায় এসে পৌঁছেছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার ক্রিস গেইল। বিপিএলের দল ফরচুন বরিশালের হয়ে মাঠ মাতাবেন তিনি। করোনা নেগেটিভ এলেই আগামীকাল (সোমবার) মিনিস্টার ঢাকার বিপক্ষে মাঠে নামতে চান তিনি। সকাল ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন গেইল। ফ্র্যাঞ্চাইজি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। গেইল আজ এসেই প্রথম ম্যাচের জয়ে দলকে শুভেচ্ছা জানিয়েছেন। এক ভিডিও বার্তায় তিনি বলেছেন,

‘ফরচুন বরিশাল, আমাকে দলে নেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। আমি সবার সঙ্গে দেখা করতে মুখিয়ে আছি। প্রথম ম্যাচে জয়ে তোমাদের সবাইকে অভিনন্দন। আশা করি সামনেও ভালো হবে।’  চলতি আসরে বরিশালের হয়ে খেলতে গত শুক্রবার (২১ জানুয়ারি) ঢাকায় আসার কথা ছিল গেইলের। পরে ফ্লাইট জটিলতায় তা ২৪ জানুয়ারি হওয়ার কথা থাকলেও একদিন আগেই ঢাকায় পা রাখলেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জনপ্রিয় এই ক্রিকেটার। গেইল বিপিএলের অন্যতম সফল ব্যাটসম্যানদের একজন। এই টুর্নামেন্টে ৪২ ইনিংস খেলে গেইলের রান ১৪৮২, গড় ৪১.১৬, স্ট্রাইক রেট ১৫৬। বিপিএলে গেইলের শতক পাঁচটি। বাংলাদেশের জনপ্রিয় ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতাটির সর্বোচ্চ শতকের মালিক এই বাঁহাতি। চলতি আসরকে ঘিরে বেশ তারকাবহুল দল গঠন করেছে বরিশাল। ড্রাফটের আগেই দেশিদের মধ্যে সাকিব আল হাসানের পর বিদেশিদের মধ্যে ক্রিস গেইল, মুজিব উর রহমান, ডোয়েইন ব্রাভোকে দলে নিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম