ঢাকা ১৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম ও হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু ২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট চালু ‘উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে সরকার’ নবম পে স্কেল: বাতিল হচ্ছে সরকারি চাকরিজীবীদের ‘বিশেষ সুবিধা’ বর্ষার প্রথম দিন আজ যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানাল বাংলাদেশ নতুন মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি ভঙ্গুর অর্থনীতি স্থিতিশীল ও সমৃদ্ধশালী করাই বাজেটের বড় চ্যালেঞ্জ: অর্থমন্ত্রী ইসলামী ব্যাংককে আরও ২৫০০ কোটি টাকা ধার দিলো কেন্দ্রীয় ব্যাংক বেনজীরের গ্রেপ্তারের খবরে যা বললেন পরীমণি

ঢাকায় আসছে ইইউ প্রতিনিধিদল

#

১২ নভেম্বর, ২০২৩,  12:23 PM

news image

পাঁচ দিনের সফরে ঢাকায় আসছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধিদল। প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন ইউরোপিয়ান এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের (ইইএএস) এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উপ-ব্যবস্থাপনা পরিচালক পাওলা পাম্পালোনি।রোববার (১২ নভেম্বর) তাদের ঢাকা থাকার কথা রয়েছে। পররাষ্ট্র ও শ্রম মন্ত্রণালয় সূত্র জানায়, প্রতিনিধিদলটি আগামী ১৫ নভেম্বর পররাষ্ট্র সচিব, বাণিজ্য সচিব এবং শ্রম সচিবের সঙ্গে বৈঠক করবে। এ ছাড়া সফরকালে তারা আইনমন্ত্রী আনিসুল হক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে। এসময় তারা শ্রম খাতের উন্নয়নে জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি দেখবে। ২০২১ সালে বাংলাদেশের শ্রম খাতের উন্নয়নে কর্মপরিকল্পনা (এনআইপি) গ্রহণ করে সরকার। ইইউ প্রতিনিধিদল এনআইপি বাস্তবায়নে অগ্রগতি আলোচনা করতেই ঢাকায় আসছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম