ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী

ঢাকায় আসছেন মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০১ ফেব্রুয়ারি, ২০২৩,  10:57 AM

news image

আগামী ৭-৯ মার্চ তিন দিনের সফরে ঢাকায় আসছেন মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী মার্সেলো এব্রার্ড কাসাউবন। তিনি উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল নিয়ে বাংলাদেশ সফর করবেন। মঙ্গলবার (৩১ জানুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে মেক্সিকোর অনাবাসিক রাষ্ট্রদূত ফেদেরিকো সালাস লোফতের বৈঠক হয়েছে। বৈঠকে মেক্সিকোর পক্ষ থেকে এই সফরের প্রস্তাব করা হয়েছে। এছাড়া ২০২৩ সালের মধ্যেই বাংলাদেশে দূতাবাস খোলার কথা জানিয়েছে মেক্সিকো। মেক্সিকোর অনাবাসিক রাষ্ট্রদূত ফেদেরিকো সালাস লোফতে ছাড়াও কিউবার অনাবাসিক রাষ্ট্রদূত আলেজান্দ্রো সিমানকাস মারিন, সার্বিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত সিনিসা পাভিক এবং এসওয়াতিনি রাজ্যের অনাবাসিক হাইকমিশনার মেনজি সিফো ডিলামিনি যৌথভাবে ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্রমন্ত্রী মোমেনের সঙ্গে বৈঠক করেছেন। চার দেশের রাষ্ট্রদূত পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গেও বৈঠক করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম