ঢাকা ২৪ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শ্রমিকদের বেতন বাড়লে বাড়িভাড়া বাড়ানো যাবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের গুম-খুন মামলার যুক্তিতর্ক ইউপি নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি ‘পলাতক আসামি সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার’ ৫ দিন পর সচল সঞ্চয়পত্রের সার্ভার প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে এনসিপির প্রতিনিধিরা খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ ঢাবিসহ সব সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত ডিসেম্বর ঘিরে আধুনিক প্রযুক্তিসহ সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি

ঢাকায় আসছেন ভারতের সেনাপ্রধান

#

নিজস্ব প্রতিবেদক

১৮ জুলাই, ২০২২,  4:25 PM

news image

ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে তিন দিনের সফরে আজ সোমবার (১৮ জুলাই) ঢাকায় আসছেন। সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম বিদেশ সফর। গতকাল রোববার ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ভারতের সেনাপ্রধান সোমবার থেকে বুধবার (২০ জুলাই) পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন। এ সময় ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক অব্যাহত রাখার বিষয়টি গুরুত্ব পাবে।

সফরের প্রথম দিনে তিনি মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ এবং পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে শ্রদ্ধা নিবেদন করবেন। এছাড়াও বাংলাদেশের নিরাপত্তা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক এবং প্রতিরক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মতবিনিময় করার কথা রয়েছে। সফরের দ্বিতীয় দিন ভারতীয় সেনাপ্রধান মিরপুরে সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের শিক্ষার্থী ও শিক্ষকদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। এরপর তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অ্যান্ড অপারেশন ট্রেনিংয়ের (বিপসট) সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন। এছাড়াও তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং, যা সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর মিরপুরে বঙ্গবন্ধু সামরিক জাদুঘর পরিদর্শন করবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম