ঢাকা ২৪ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
পলাতক শেখ হাসিনাকে বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেফতার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার প্রত্যর্পণের পর মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় সরকার: তথ্য উপদেষ্টা বিজয় দিবসে দেশে ফিরতে চান শেখ হাসিনা, চাইলেন বিমানের ব্যবস্থা আগুন সন্ত্রাসের কারণে আতঙ্কিত নয়, মানুষ কঠোর অবস্থানে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অভিনেতা সোহেল খান মারা গেছেন স্থানীয় সরকার নির্বাচন : ভোটার এলাকা পরিবর্তনের হিড়িক যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞায় ইরানের ‘বিকল্প ব্যাংকিং নেটওয়ার্ক’ সময় বাড়ল ঢাবিতে ভর্তি আবেদনের ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকের ১০০ শাখায় পেট্রোল বোমা হামলা: ড. ইউনূস নেপালে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল বাংলাদেশও

ঢাকাসহ ২৪ জেলায় নতুন এসপি

#

নিজস্ব প্রতিবেদক

২৭ আগস্ট, ২০২৪,  6:12 PM

news image

পুলিশের কর্মকর্তা পদে আবারও বড় রদবদল হয়েছে। এর মধ্যে ঢাকাসহ ২৪টি জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দেওয়া হয়েছে। আর এসব জেলার বর্তমান পুলিশ সুপারদের বিভিন্ন কর্মস্থলে বদলি করা হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। নতুন পুলিশ সুপার নিয়োগ দেওেয়া হয়েছে ঢাকা, রংপুর, গাজীপুর, কুমিল্লা, সিরাজগঞ্জ, চট্টগ্রাম, মানিকগঞ্জ, ময়মনসিংহ, গাইবান্ধা, হবিগঞ্জ, রাজশাহী, মুন্সিগঞ্জ, সিলেট, নারায়ণগঞ্জ, নাটোর, পাবনা, পটুয়াখালী, বাগেরহাট, কিশোরগঞ্জ, ঝিনাইদহ, মাগুরা, টাঙ্গাইল, যশোর ও নরসিংদী জেলায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম