ঢাকা ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটোয়ারীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই ১৪ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের ফলাফলের গেজেট হবে: আসিফ নজরুল ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে রুমিন ফারহানা এগিয়ে দীর্ঘ লাইনে ভোটারের ভিড় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু নারী ভোটারদের নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ করতে দেওয়ার আহ্বান জাতিসংঘের ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ২, আহত ৩০ জাল ভোট দিলে যেসব শাস্তি হতে পারে জামায়াতের জনপ্রিয়তায় ভীত হয়েই অপপ্রচার চালানো হচ্ছে: ডা. শফিকুর রহমান নির্বাচনি দায়িত্ব পালনে যাওয়ার পথে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা নিহত

ঢাকাসহ সারা দেশের মহানগর ও জেলা শহরে বিএনপির অনশন আজ

#

নিজস্ব প্রতিবেদক

১৪ অক্টোবর, ২০২৩,  10:45 AM

news image

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসা ও মুক্তির দাবিতে ঢাকাসহ সারা দেশের মহানগর ও জেলা শহরে আজ  অনশন কর্মসূচি পালন করবে বিএনপি। এদিন বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তিন ঘণ্টার অনশন করবেন দলটির নেতাকর্মীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনশন করবে বিএনপি। এতে প্রধান অতিথি থাকবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা মহানগর বিএনপি নেতারা জানান, অনশন কর্মসূচিতে দলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেবেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ছাড়াও স্থায়ী কমিটি সদস্য, কেন্দ্রীয় ও অঙ্গ-সহযোগী সংগঠন এবং পেশাজীবী নেতারাও অংশ নেবেন। এ ছাড়াও যুগপৎ আন্দোলনে শরিক জোট ও দলের শীর্ষ নেতারাও সংহতি জানিয়ে বক্তব্য দেবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম