ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

ঢাকাসহ সারাদেশে কালবৈশাখী ঝড়ের শঙ্কা

#

নিজস্ব প্রতিবেদক

২৮ এপ্রিল, ২০২৬,  3:37 PM

news image

সারা দেশে একযোগে আঘাত হানতে তীব্র কালবৈশাখী ঝড়। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে এক জরুরি বার্তায় আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, মঙ্গলবার বেলা ১১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে যেকোনো সময় দেশের আটটি বিভাগেই কালবৈশাখীর তাণ্ডব শুরু হওয়ার আশঙ্কা করা হচ্ছে। সতর্কবার্তায় বলা হয়, এই সময়ের মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঝড় বয়ে যাবে। ঝড়ের সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এর ফলে জনজীবনে ব্যাপক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। ঝড়ো হাওয়ার পাশাপাশি বজ্রপাতের আশঙ্কাও রয়েছে প্রবল। গত কয়েক দিন ধরে দেশের আবহাওয়া যেভাবে গুমোট হয়ে আছে, তাতে কালবৈশাখীর তীব্রতা বাড়ার বড় ধরনের সম্ভাবনা দেখছেন আবহাওয়াবিদরা।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম