ঢাকা ২৮ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু সীমান্তে অনুপ্রবেশ-গুজব ঠেকাতে সতর্ক বিজিবি: সেক্টর কমান্ডার কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম বিতরণের তারিখ ঘোষণা মার্কেটভিত্তিক ব্যবসা গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী যুব মহিলা লীগ নেত্রী শর্মীর প্রতিবন্ধী সন্তানের মৃত্যু, শেষ দেখা হলো কারাফটকে ঢাকায় নদীর তীরের ১০০ মিটারের মধ্যে অবকাঠামো নয়, তৈরি হবে গ্রিন-ব্লু নেটওয়ার্ক রাজনৈতিক মতভিন্নতা যেন শিক্ষার পরিবেশ বিঘ্নিত না করে: প্রধানমন্ত্রী ব্যাংকিং খাতে অনিয়ম ও অর্থপাচার রোধে কঠোর পদক্ষেপের কথা জানালেন রাষ্ট্রপতি বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হঠাৎ বৃষ্টি

#

নিজস্ব প্রতিবেদক

২৭ ডিসেম্বর, ২০২২,  4:18 PM

news image

সারা দেশে জেঁকে বসেছে তীব্র শীত। তাপমাত্রা কমে যাওয়ার সঙ্গে সঙ্গে বইছে শৈত্যপ্রবাহ। এ অবস্থায় সকালে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হঠাৎ বৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ভোর ছয়টার আগ থেকেই মেঘের গর্জন শোনা যায়। উষ্ণতার চাদর মুড়িয়ে মানুষ যখন ঘুমে মগ্ন, তখনই শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। যা পরে ভারি বৃষ্টিতে রূপ নেয়। বৃষ্টি চলে প্রায় পৌনে এক ঘণ্টা। তবে কত মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আবহাওয়ার ওয়েবসাইটেও এ বিষয়ে হালনাগাদ তথ্য দেয়নি। শীতের কারণে রাস্তাঘাটে মানুষের আনাগোনা এমনিতেই কম,

তারওপর বৃষ্টির কারণে জবুথবু অবস্থা সবার। এমন অবস্থায় চরম দুর্ভোগ পোহাতে হয় ফুটপাতের বাসিন্দাদের। কুয়াশা ঘেরা শীতের সকালে নিম্ন আয়ের এ মানুষের কাছে যেন দানব হয়েই হানা দিয়েছিল বৃষ্টি। এছাড়া সকালে অফিসগামী অধিকাংশ মানুষই বৃষ্টির কারণে বিড়ম্বনায় পড়েন। যারা বের হন তাদের কোনো প্রস্তুতি না থাকায় ভিজে ভিজেই গন্তব্যে যেতে দেখা গেছে। রাজধানীতে গণপরিবহনও কম চলতে দেখা গেছে। কথা হয় আব্দুল করিম নামে একজনের সঙ্গে। তিনি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। রাজধানীর বাংলামোটরে তার অফিস। থাকেন নাখালপাড়ায়। বৃষ্টির সকালে অফিসের উদ্দেশে বের হয়ে বেশ বিপাকেই পড়তে হয় তাকে। জানালেন, বাসা থেকে বের হওয়ার পরই বৃষ্টি হয়। হঠাৎ বৃষ্টিতে কোনো প্রস্তুতি না থাকায় কিছুটা ভিজেই অফিসে আসতে হয়েছে তাকে। এর আগে সোমবার (২৬ ডিসেম্বর) বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অফিস। তাতে বলা হয়, আগামী ৭২ ঘণ্টা বা তিন দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, বৃষ্টি এলে শীতের অনুভূতি আরও বাড়তে পারে। দেশের উত্তরাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম