ঢাকা ০৬ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
১৫ টাকায় চাল পাচ্ছে ৫৫ লাখ পরিবার শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানো নিয়ে সর্বশেষ যা জানা গেল শপিংমল ও দোকানপাট বন্ধের সময় নিয়ে নতুন সিদ্ধান্ত জানাল সরকার চাঁদাবাজির মামলায় খালাস পেলেন আ.লীগের সাবেক এমপি মোজাম্মেল প্রধানমন্ত্রীর সঙ্গে প্রোটেস্ট্যান্ট চার্চের নেতাদের শুভেচ্ছা বিনিময় শিক্ষা প্রতিষ্ঠান অনলাইন না অফলাইন, সিদ্ধান্ত চলতি সপ্তাহেই: শিক্ষামন্ত্রী দুই ‘গাদ্দারের’ ফাঁসি দিল ইরান সারাদেশে হামের টিকা দেওয়ার তারিখ জানালেন স্বাস্থ্যমন্ত্রী এনএসসির তদন্ত কমিটির ডাকে সাড়া দেননি আসিফ মাহমুদ ইরানের তীব্র প্রতিরোধের মাঝেও যেভাবে উদ্ধার করা হলো মার্কিন পাইলটকে

ঢাকার সড়ক থেকে হঠাৎ বাস উধাও, তীব্র ভোগান্তি

#

নিজস্ব প্রতিবেদক

২৮ অক্টোবর, ২০২৩,  11:56 AM

news image

কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই সকাল থেকে রাজাধানী ঢাকার সড়কে গণপরিবহন চলাচল প্রায় বন্ধ রয়েছে। হাতেগোনা কয়েকটি বাস চোখে পড়েছে, তবে তার সংখ্যা ২/৩ শতাংশের বেশি নয়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন রাজধানীতে চলাচলকারী জনসাধারণ। শনিবার রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের মহাসমাবেশ করবে বিএনপি। এ ছাড়া জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ প্লাজায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ আয়োজন করেছে শান্তি ও উন্নয়ন সমাবেশ। এ ছাড়া ছোট ছোট আরও ১১টি রাজনৈতিক দল বিভিন্ন জায়গায় সমাবেশে করবে। সবকটি সমাবেশই শুরু হবে দুপুরের পর থেকে। অতীতে দেখা গেছে, বিভিন্ন সমাবেশ বিশেষ করে বিএনপি যখন কোনো জায়গায় বড় সমাবেশ ডাকে তখনই  সমাবেশ ঘিরে গণপরিবহনের সংকট তৈরি হয়। আজও একই পরিস্থিতি তৈরি হয়েছে।

শনিবার ঢাকায় নিরবচ্ছিন্নভাবে বাস চলাচল করবে গতকাল জানিয়েছিল ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। বিভিন্ন পরিবহনের ব্যবস্থাপনা পরিচালকেরাও একই ধরনের কথা বলেছিলেন। কিন্তু রাত পার হতেই তাদের কথার উল্টো চিত্র দেখা গেছে। সড়কে বাস নেই বললেই চলে। জেলা শহরগুলো থেকে তেমন কোনো বাস সকালে ঢাকায় ঢুকতে দেখা যায়নি। তবে ঢাকা সিটিতে চলাচলকারী কিছু বাস চলাচল করছে। তবে সেগুলো সংখ্যা খুবই নগণ্য। আর যেসব গাড়ি সিটির ভেতরে চলছে, সে সব গাড়িতে যেন পা ফেলার জায়গা নেই। অসংখ্য মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছেন বাসের অপেক্ষায়। 

সড়কে বাস না থাকায় অন্যদের মতো ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী আবির হোসেন। তিনি বলেন, গাবতলী যাবো বলে একটি বাসের জন্য অনেকক্ষণ অপেক্ষা করলাম। কিন্তু বাসে উঠতে পারলাম না। দুটি বাস দেখলাম, কিন্তু সেগুলোতে পা ফেলার জায়গা নেই। সৌরভ খন্দকার বলেন, ঢাকার রাস্তা আজ একেবারে ফাঁকা। বাসের পরিমাণ খুবই কম। আধা ঘণ্টা বা তার বেশি সময় পরপর একটি করে বাস পাওয়া যাচ্ছে। এটা চরম ভোগান্তির।

আমি বলবো, প্রয়োজন ছাড়া কেউ রাস্তায় বের হবেন না প্লিজ। বড় ভোগান্তিতে পরবেন। মোহাম্মদপুর-আব্দুল্লাহপুর রুটের একটি বাসের চালক সুলাইমান ঢাকা পোস্টকে বলেন, আজ মালিক আমাকে সাবধানে বাস চালাতে বলেছেন। রাস্তা দেখলাম ফাঁকা, কিছুটা ভয় আছে। কারণ, ২০১৩-১৪ সালের কথা ভুলিনি। তখন অনেক আতঙ্ক নিয়ে রাস্তায় গাড়ি বের করতাম। নির্বাচনের আগে সমাবেশের দিন হিসেবে আজও তেমনই মনে হচ্ছে। অন্য কোম্পানির বাসগুলো সড়কে দেখা যাচ্ছে না কেন— জানতে চাইলে তিনি বলেন, এটা আমি জানি না। হয়তো মালিক বাস বের করতে নিষেধ করেছেন। আমরা তো বাস চালাতেই চাই। কারণ, আমরা দিন এনে দিন খাই। ঢাকার সড়কে গাড়ি নেই কেন জানতে সকালে ঢাকা সিটিতে চলাচলকারী বিভিন্ন পরিবহনের ব্যবস্থাপনা পরিচালককে একাধিকবার কল দিলেও তারা কল রিসিভ করেননি। সূত্র : ঢাকা পোষ্ট 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম