ঢাকা ২৩ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেক ও এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল ডেঙ্গু প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে: বাণিজ্যমন্ত্রী বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত পবিত্র আশুরা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল: ডা. জাহেদ তেলের দামের ভবিষ্যৎ এখন চীনের হাতে

ঢাকার সড়কে আইন লঙ্ঘন, চার মাসে জরিমানা প্রায় ৫০ কোটি

#

নিজস্ব প্রতিবেদক

০৭ জানুয়ারি, ২০২৫,  1:07 PM

news image

রাজধানীর সড়কে আইন লঙ্ঘন করায় চার মাসে প্রায় ৫০ কোটি টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লে. জেনারেল (অব.) আব্দুল হাফিজের সভাপতিত্বে সোমবার (৬ জানুয়ারি) রাতে ঢাকার যানজট এবং ট্র্যাফিক ব্যবস্থাপনা উন্নয়ন সংক্রান্ত বৈঠকে এ তথ্য জানানো হয়। বৈঠকে বলা হয়, রাজধানীর যানজট সহনীয় পর্যায়ে আনা এবং ট্র্যাফিক ব্যবস্থাপনা উন্নয়নের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার কাজ করে যাচ্ছে, যা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করছে ট্রাফিক পুলিশ। এরই ধারাবাহিকতায় গত ১ সেপ্টেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সড়ক আইন লঙ্ঘনের অভিযোগে ১ লাখ ৩৯ হাজার একটি মামলা এবং ৪৯ কোটি ৯৮ লাখ ৫৪ হাজার ৩৬৫ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ৪৫ হাজার ৪৫৭টি ব্যাটারিচালিত রিকশা, পাঁচ হাজার ৯৭৯টি পায়েচালিত রিকশার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। বৈঠকে ঢাকার ট্র্যাফিক ব্যবস্থা উন্নয়নের জন্য সব অবৈধ যানবাহনের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের চলমান অভিযান জোরদার করার সিদ্ধান্ত হয়। সভায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্র্যাফিক) জানান, মাঠ পর্যায়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কার্যকারিতা বাড়ার জন্য ইতোমধ্যে চার হাজার ২০০ জন পুলিশ সদস্য এবং ৬০০ জন ছাত্র প্রতিনিধিকে নিয়োজিত করা হয়েছে। বৈঠকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা পরিবহণ সমন্বয় কর্তৃপক্ষ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং পরিবহণ বিশেষজ্ঞ ড. এস. এম সালেহউদ্দিন উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম