ঢাকা ২০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের জালে এলজিআরডি'র সাবেক মহাপরিচালক ওমর ফারুক হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি রাষ্ট্রপতি নির্বাচন বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে: সিইসি একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী হামে মারা যাওয়া শিশুদের ৮২ শতাংশ পর্যাপ্ত বুকের দুধ পায়নি ভূমি অফিস মনিটরিংয়ে ডিসিদের ১৪ নির্দেশনা স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তির আবেদন দীপু মনির নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড কলকাতায় নিহত বাংলাদেশিদের মধ্যে ৫ জনের পরিচয় শনাক্ত: পররাষ্ট্র মন্ত্রণালয়

ঢাকার পশুর হাটে বৃষ্টির বাগড়া

#

নিজস্ব প্রতিবেদক

২৫ মে, ২০২৬,  5:11 PM

news image

কোরবানির ঈদ বাকি আর মাত্র দুই দিন। বেচাকেনা তুঙ্গে থাকার কথা থাকলেও, বাগড়া দিয়েছে বৃষ্টি। এতে ক্রেতার সমাগম কমে যাওয়ায় বিপাকে পড়েছেন ঢাকার বিভিন্ন হাটে গরু নিয়ে আসা বেপারি ও খামারিরা। সোমবার (২৫ মে) সকালে কিছুটা ক্রেতা সমাগম থাকলেও বেলা ১১টার পর শুরু হওয়া বৃষ্টিতে পরিস্থিতি পাল্টে যায়। হঠাৎ বৃষ্টির কারণে হাটে আসা অনেক ক্রেতা আশ্রয় নিতে বাধ্য হন, নতুন ক্রেতাদের উপস্থিতিও কমে যায়। এতে দুপুর পর্যন্ত কার্যত থমকে যায় পশু বেচাকেনা। হাট ঘুরে দেখা যায়, বেশিরভাগ ক্রেতার আগ্রহ ছোট ও মাঝারি আকারের গরুর দিকে। বড় গরুর তুলনায় তুলনামূলকভাবে কম দামের পশুই বেশি খুঁজছেন তারা। তবে দাম নিয়ে ক্রেতাদের মধ্যে ভিন্ন ভিন্ন মত রয়েছে। কেউ কেউ বলছেন দাম এখনো কিছুটা বেশি, আবার অনেকে মনে করছেন পশুর মান অনুযায়ী দাম স্বাভাবিকই রয়েছে। সব মিলিয়ে ক্রেতাদের মধ্যে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অন্যদিকে, বৈরী আবহাওয়ার কারণে সাময়িকভাবে বিক্রি কমে গেলেও আশাবাদী অবস্থানে রয়েছেন বেপারি ও খামারিরা। তাদের প্রত্যাশা, আবহাওয়া স্বাভাবিক হলে শেষ দুই দিনে হাটে ক্রেতার চাপ বাড়বে এবং বেচাকেনাও জমে উঠবে। বিশেষ করে মাঝারি আকারের গরুর চাহিদা এবারও বেশি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এখনও রাজধানীর পশুর হাটগুলোতে বিভিন্ন জেলা থেকে ট্রাকে করে গরু আসছে। ইজারাদাররা বলছেন, শেষ দুই দিনে বৃষ্টির প্রভাব কেটে গেলে বেচাকেনা আরও গতিশীল হবে এবং হাটে প্রাণ ফিরবে বলে তারা আশাবাদী।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম