ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন চাকরিপ্রার্থী ও নিয়োগদাতার দূরত্ব কমাতে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে খরচ, মিলবে প্রণোদনা সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু ব্রাজিলের গরুর মাংসে ৫৫ শতাংশ শুল্ক বসাচ্ছে চীন আইএলটি-টোয়েন্টির নিলামে ১০ বাংলাদেশি আজকের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড় ট্রাম্প প্রশাসন পরিবর্তনে মার্কিন ভোটারদের খোলা চিঠি আইআরজিসির জ্বালানির দামের লাগাম টানতে হিমশিম খাচ্ছে মার্কিন অঙ্গরাজ্যগুলো

ঢাকার ডেমরায় ছুরিকাঘাতে ট্রাকচালক নিহত

#

নিজস্ব প্রতিবেদক

২৯ জানুয়ারি, ২০২২,  5:10 PM

news image

ঢাকার ডেমরায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক ট্রাকচালক নিহত হয়েছেন। শনিবার ভোর ৪টার দিকে ডেমরা থানা এলাকার ৪ নম্বর গেইট এলাকায় তিনি আক্রান্ত হন। ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ভোরে সাইফুলকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাইফুলের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। নিহতের মামা মোস্তাক আহামেদ জানান, শুক্রবার রাতে সাইফুল ডেমরার মেন্দিপুর থেকে ট্রাক নিয়ে বের হন। ভোর ৪টার দিকে ৪ নম্বর গেইটের কামারগোপ এলাকায় রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন সাইফুল, ট্রাকটি পাশে ছিল।

ওই ট্রাকটির মালিক সাইফুল। তার চালক ছুটিতে থাকায় নিজেই ট্রাক নিয়ে বেরিয়েছিলেন। মোস্তাক বলেন, “এলাকার প্রায় সকলেই সাইফুলকে চেনে। কোনো শত্রুতা কারও সঙ্গে ছিল না। তবে সাইফুলের সঙ্গে সব সময় ১০ থেকে ১২ হাজার টাকা থাকত।” প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি ছিনতাইয়ের ঘটনা, বলেন ডেমরা থানার এসআই অভিজিৎ পোদ্দার। ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রয়েছে। সাইফুল ডেমরার মেন্দিপুর উত্তরপাড়া মো.ফজলুল হকের ছেলে। স্ত্রী-সন্তানকে নিয়ে সপরিবারে মেন্দিপুরে থাকতেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম