ঢাকা ১৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

ঢাকার কেরানীগঞ্জে ৬ তলা ভবনে আগুন

#

নিজস্ব প্রতিবেদক

১৫ নভেম্বর, ২০২৩,  10:47 AM

news image

ঢাকার কেরানীগঞ্জে একটি ৬ তলা ভবনে আগুন লেগেছে। পরে ফায়ার সার্ভিসের তিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আজ বুধবার (১৫ নভেম্বর) সকাল ৯টার দিকে কেরানীগঞ্জের আগানগর এলাকায় ভবনটির ৬ তলায় আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। খবর পেয়ে ৯টা ১২ মিনিটে ফায়ার সার্ভিসের কেরানীগঞ্জ ও সদরঘাট নদী বন্দর ফায়ার স্টেশনের তিনটি ইউনিট কাজ শুরু করে। সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম