ঢাকা ১৩ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
-প্রকাশিত সংবাদের প্রতিবাদ অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বাংলা-ইংরেজির পাশাপাশি বাধ্যতামূলক হবে তৃতীয় ভাষা শিক্ষা কৃষক কার্ডে ১ হাজার ৬২ কোটি টাকা বরাদ্দ মোবাইল গ্রাহকদের জন্য বড় সুখবর ৬ শিশুর মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল জুলাই শহীদ পরিবারকে মাসিক ২০ হাজার টাকা ভাতার প্রস্তাব পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ওসমান হাদির বীরত্বগাথা

ঢাকায় ফিরছে মানুষ, ব্যস্ত সদরঘাট

#

নিজস্ব প্রতিবেদক

২৬ এপ্রিল, ২০২৩,  10:18 AM

news image

ঈদ উদ্‌যাপন শেষে দেশের বিভিন্ন স্থান থেকে রাজধানীতে ফিরছে মানুষ। বেশির ভাগ মানুষেরই ঈদের পর প্রথম কর্মদিবস আজ বুধবার (২৬ এপ্রিল)। এদিন ভোরের আলো ফোটার আগে থেকেই দক্ষিণাঞ্চলের একের পর এক লঞ্চ ভিড়তে থাকে সদরঘাটে। সরেজমিনে লঞ্চগুলোতে বেশ ভিড় দেখা গেছে। লঞ্চে যাত্রীচাপ অন্য সময়ের তুলনায় বেশি ছিল। তবে লঞ্চগুলোও নির্ধারিত সময়ে ছেড়ে এসেছে; সদরঘাটেও পৌঁছেছে নির্ধারিত সময়ে। ট্রেনে করেও ফিরছেন অনেক যাত্রী। তবে কমলাপুরে সকালের ট্রেনগুলো কিছুটা বিলম্বে পৌঁছাচ্ছে। ট্রেনগুলোতে উপচেপড়া ভিড় লক্ষ করা যাচ্ছে। তবুও সব মিলিয়ে যাত্রীরা বলছেন, এবার ঈদে ট্রেনে যাতায়াত অন্যান্য সময়ের তুলনায় স্বস্তির হচ্ছে। জানা গেছে, এবার ঈদের ছুটিতে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে ছিল না চিরচেনা যানজটের ভোগান্তি। এতে নির্বিঘ্নে ঈদে বাড়িতে ফেরা এবং ঈদ শেষে কর্মস্থলে ফিরতে পারছেন মানুষ। পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদ্‌যাপন শেষে ঢাকামুখী মানুষ বলছেন, এবারের ঈদযাত্রা বেশ স্বস্তিদায়ক ছিল। পরিবারের সঙ্গে ভালোভাবেই ঈদ উদ্‌যাপন করতে পেরেছি। এ ছাড়া সব প্রায় আত্মীয়স্বজনের বাড়িতে যাওয়ার সুযোগ হয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম