ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

ঢাকায় কালবৈশাখী, তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা

#

নিজস্ব প্রতিবেদক

০৭ এপ্রিল, ২০২২,  2:15 PM

news image

আগামী কয়েক দিন ঢাকায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। দিন ও রাতের তাপমাত্রা বেড়ে গরম আরও বাড়তে পারে। তবে সন্ধ্যার পর যেকোনো দিন কালবৈশাখী ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের তিন বিভাগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল ইসলাম বলেন, ঢাকায় আগামী কয়েক দিন বৃষ্টির সম্ভাবনা নেই। তবে কালবৈশাখীর মৌসুম শুরু হয়েছে।

সে হিসাবে সন্ধ্যার পর যেকোনো দিনই কালবৈশাখী হতে পারে। এ ছাড়া রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। গত ২৪ ঘণ্টায় দেশে বৃষ্টি হয়েছে রাজারহাটে, ৭ মিলিমিটার। এ ছাড়া রংপুর ও ডিমলায় সামান্য বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় ৩৪ দশমিক ১, ময়মনসিংহে ৩৫ দশমিক ৫, চট্টগ্রামে ৩২ দশমিক ৮, সিলেটে ৩৩ দশমিক ৬, রংপুরে ৩০ দশমিক ৫, খুলনায় ৩৪ দশমিক ২ এবং বরিশালে আজ ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। বৃহস্পতিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজারহাটে ২০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ছিল রাজশাহীতে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম