ঢাকা ১২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বাংলা-ইংরেজির পাশাপাশি বাধ্যতামূলক হবে তৃতীয় ভাষা শিক্ষা কৃষক কার্ডে ১ হাজার ৬২ কোটি টাকা বরাদ্দ মোবাইল গ্রাহকদের জন্য বড় সুখবর ৬ শিশুর মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল জুলাই শহীদ পরিবারকে মাসিক ২০ হাজার টাকা ভাতার প্রস্তাব পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ওসমান হাদির বীরত্বগাথা দেশের ৫৫তম বাজেট উত্থাপন চলছে

ঢাকায় আসছেন সৌদি যুবরাজ

#

নিজস্ব প্রতিবেদক

০১ নভেম্বর, ২০২২,  11:02 AM

news image

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ। আশা করা হচ্ছে, ২০২৩ সালের জানুয়ারির প্রথম দিকে তিনি বাংলাদেশে আসবেন। মঙ্গলবার (১ নভেম্বর) অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ আগে রিয়াদের ডিজিটাল সিটির ক্রাউন প্লাজা হোটেলে ৩০-৩১ অক্টোবর যৌথ কমিশনের সভা অনুষ্ঠিত হয়। এটি বাংলাদেশ-সৌদির মধ্যে ১৪তম যৌথ কমিশন সভা। সভার বিষয় তুলে ধরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খান জানান, সৌদি যুবরাজকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশা করা হচ্ছে সৌদি যুবরাজ বাংলাদেশে সফর করবেন। এ সফর দুই দেশের সম্পর্ক বৃদ্ধি করতে ভূমিকা রাখবে।তিনি বলেন, জরুরি ভিত্তিতে বাণিজ্যিকভাবে এলএনজি সরবরাহ ও ইস্টার্ন রিফাইনারি ইউনিট-২ প্রকল্পে বিনিয়োগ ও সহযোগিতার আশ্বাস দিয়েছে সৌদি আরব। যৌথ কমিশন সভায় বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দুটি সমঝোতা স্বারক সই হয়। নৌ পেশাজীবীদের মধ্যে প্রশিক্ষণ, নিয়োগসহ সম্ভাব্য সব ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার জন্য বাংলাদেশ নৌ পরিবহন মন্ত্রণালয় এবং সৌদির যোগাযোগ মন্ত্রণালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। এফবিসিসিআই, বাংলাদেশ এবং ফেডারেশন অব সৌদি চেম্বার অ্যান্ড কমার্সের মধ্যে জয়েন্ট বিজনেস কাউন্সিল গঠনে সমঝোতা স্বারক সই হয়েছে। এর মাধ্যমে দুদেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি পাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম