ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঋণের অন্তত ৪ শতাংশ কৃষিতে বিতরণের বাধ্যবাধকতা দিল বাংলাদেশ ব্যাংক নতুন পে-স্কেল বাস্তবায়নের সময় জানালেন অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব ভারতে ভূত আতঙ্কে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর

ঢাকায় অনিবন্ধিত, অবৈধ রিকশা আর চলতে দেয়া হবে না: তাপস

#

নিজস্ব প্রতিবেদক

০২ আগস্ট, ২০২৩,  1:55 PM

news image

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, রাজধানী ঢাকায় অনিবন্ধিত, অবৈধ রিকশা আর চলতে দেয়া হবে না। বুধবার (২ আগস্ট) ধানমন্ডি এলাকায় একটি রিকশা স্ট্যান্ড পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। তাপস বলেন, ঢাকা মহানগরীতে অনিবন্ধিত ও অবৈধ রিকশা চলতে দেয়া হবে না। নগর কর্তৃপক্ষ এই নিয়ম মেনে চলা নিশ্চিত করতে এবং নিরাপদ ও নিয়ন্ত্রিত পরিবহন ব্যবস্থা বজায় রাখতে কঠোর ব্যবস্থা নিচ্ছে। অনিবন্ধিত অতিরিক্ত রিকশা সড়কের গতি কমাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এই নগরকে বাঁচাতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে। মেয়র তাপস বলেন, সিটি করপোরেশন নির্দিষ্টসংখ্যক রিকশার অনুমোদন দিলেও অনেকে অবৈধভাবে নামাচ্ছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এর আগে গত ১৬ মে মেয়র হিসেবে দায়িত্বভার গ্রহণের ৩ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘উন্নত ঢাকার উন্নয়ন অগ্রযাত্রায় ৩ বছর’ শীর্ষক সংবাদ সম্মেলনেও ঢাকায় অবৈধ রিকশা আর চলতে দেয়া হবে না বলে ঘোষণা দিয়েছিলেন তাপস। মেয়র তাপস বলেছিলেন, দীর্ঘ ৩৪ বছর পর আমরা রিকশাসহ মোট ৫ ধরনের অযান্ত্রিক যানবাহন নিবন্ধনের উদ্যোগ গ্রহণ করেছি। এ কার্যক্রমে ১ লাখ ৯০ হাজার ২১৭টি অযান্ত্রিক যানবাহনকে ইতোমধ্যে নিবন্ধন এবং সেগুলোর ডিজিটাল নম্বর প্লেট প্রদান করা হয়েছে। তিনি আরও বলেছিলেন, এ বছর থেকে নিবন্ধিত এসব অযান্ত্রিক যানবাহনকে নবায়ন করা হচ্ছে। আগামীদিনে নিবন্ধনবিহীন কোনো অযান্ত্রিক যানবাহন আমরা ঢাকা শহরে আর চলতে দেবো না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম