ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

ঢাকাকে ১০ উইকেটে হারালো তামিমের চট্টগ্রাম

#

ক্রীড়া প্রতিবেদক

১৪ ডিসেম্বর, ২০২৪,  12:54 PM

news image

জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টের ম্যাচে ঢাকা বিভাগের মুখোমুখি হয়েছিল চট্টগ্রাম। যেখানে ব্যাটে-বলে পারফরম্যান্স করে রাজধানীর দলটিকে ১০ উইকেটে হারিয়েছে তামিম-মুমিনুলরা। শনিবার (১৪ ডিসেম্বর) আগে ব্যাট করতে নেমে মাত্র ৬৪ রানে অলআউট হয় ঢাকা। জবাব দিতে নেমে ৫৪ বল এবং ১০ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় চট্টগ্রাম। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে দেখে শুনে খেলতে থাকেন চট্টগ্রামের দুই ওপেনার তামিম ইকবাল এবং মাহমুদুল হাসান জয়। জয়ের ৪৪ রান এবং তামিমের ২১ রানের ইনিংসে ভর করে ৫৪ বল এবং ১০ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় বন্দরনগরীর দলটি। এর আগে ব্যাট করতে নেমে চট্টগ্রামের বিধ্বংসী বোলিংয়ে ১৬ ওভার ৪ বল খেলে মাত্র ৬৪ রান তুলতেই ১০ উইকেট হারিয়ে বসে ঢাকা। দলের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন তাইবুর রহমান। চট্টগ্রামের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন ফাহাদ হোসেন। এ ছাড়াও ইরফান হোসেন, আহমেদ শারিফ এবং মাহমুদুল হাসান জয় দুটি করে উইকেট শিকার করেন।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম