ঢাকা ২০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের জালে এলজিআরডি'র সাবেক মহাপরিচালক ওমর ফারুক হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি রাষ্ট্রপতি নির্বাচন বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে: সিইসি একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী হামে মারা যাওয়া শিশুদের ৮২ শতাংশ পর্যাপ্ত বুকের দুধ পায়নি ভূমি অফিস মনিটরিংয়ে ডিসিদের ১৪ নির্দেশনা স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তির আবেদন দীপু মনির নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড কলকাতায় নিহত বাংলাদেশিদের মধ্যে ৫ জনের পরিচয় শনাক্ত: পররাষ্ট্র মন্ত্রণালয়

ড. মুহাম্মদ ইউনূসকে স্বাগত জানালেন বিমানবন্দরে সমন্বয়করা

#

নিজস্ব প্রতিবেদক

০৮ আগস্ট, ২০২৪,  3:02 PM

news image

নোবেলজয়ী অর্থনীতিবিদ এবং বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস দেশে ফিরেছেন। তাকে স্বাগত জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছেন গণ-আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও হাসনাত আবদুল্লাহসহ অন্য সমন্বয়করা। এ ছাড়া গ্রামীণ ব্যাংক, বাংলাদেশ বিমান শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরা ব্যানার নিয়ে বিমানবন্দরে হাজির হয়েছেন। সরেজমিনে দেখা যায়, বিমানবন্দরে ঢোকার সবকটি ফটকে নিরাপত্তা জোরদার করেছেন সেনাবাহিনী ও বিমান বাহিনীর সদস্যরা। ফ্লাইটের যাত্রী ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এর মধ্যে ভিআইপি ফটকের সামনে ইউনূসকে স্বাগত জানাতে অনেকে অপেক্ষা করছেন। এর মধ্যে, দুপুর পৌনে ২টায় বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়করা প্রবেশ করেন। ২টা ৫ মিনিটে সেনাবাহিনীর প্রধানসহ অন্যান্য কর্মকর্তারা বিমানবন্দরে ঢোকেন। অন্তর্বর্তীকালীন সরকারের শপথ হতে পারে বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ৮টায়। এই সরকারের নেতৃত্বে থাকবেন শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এই সরকারের সদস্য ১৫ জনের মতো হতে পারে বলে বুধবার (৭ আগস্ট) এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার জন্য বুধবার (৭ আগস্ট) তিনি ফ্রান্সের রাজধানী প্যারিসের চার্লস দ্য গল বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হন। এর আগে বুধবার (৭ আগস্ট) সেনাসদরে আয়োজিত ব্রিফিংয়ে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানান, ‘ড. ইউনূস বৃহস্পতিবার দেশে আসবেন। আমি তাকে বিমানবন্দরে রিসিভ করবো। আশা করি রাত ৮টায় অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠিত হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম