ঢাকা ১৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

ড. ইউনূসকে বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালকের অভিনন্দন

#

নিজস্ব প্রতিবেদক

২১ আগস্ট, ২০২৪,  10:59 AM

news image

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মহাপরিচালক এনগোজি ওকোনজো-আইওলা। মঙ্গলবার ঢাকায় পাওয়া এক অভিনন্দন বার্তায় তিনি ড. ইউনূস সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। ৮ আগস্ট শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। সোমবার (১৯ আগস্ট) ড. ইউনূসকে চিঠি দেন ডব্লিউটিও  মহাপরিচালক। এনগোজি ওকোনজো-আইওলা বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ায় আমি আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আপনি এমন এক সময়ে সরকার প্রধানের দায়িত্ব নিয়েছেন যখন বৈশ্বিক ভূরাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে এবং বাংলাদেশের জন্যও এটি একটি চ্যালেঞ্জের সময়। আমি নিশ্চিত যে আপনার নেতৃত্বে স্থিতিশীলতা ও সমৃদ্ধি প্রতিষ্ঠিত হবে। চিঠিতে বলা হয়, বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বাংলাদেশ বিশ্ব বাণিজ্যের সুফল ভোগ করেছে এবং সবসময় বিশ্ব বাণিজ্য সংস্থার দৃঢ় সমর্থক ছিল। আইওলা বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থায় আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ বাণিজ্য ইস্যু নিয়ে কাজ করছি। বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থা সচল রাখা এবং আরও শক্তিশালী করতে আপনার সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় রয়েছি। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে উদ্দেশ্য করে ডব্লিউটিও মহাপরিচালক উল্লেখ করেন, মো. ইব্রাহিম ফাউন্ডেশনের বোর্ডে একসঙ্গে কাজ করার স্মৃতি তার সবসময় মনে থাকবে। তিনি ইতিহাসের এ নতুন অধ্যায়ের সূচনায় বাংলাদেশের জন্য শুভ কামনা এবং প্রার্থনা করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম