ঢাকা ২৪ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে আত্মকর্মসংস্থানের লক্ষে দুস্থ্ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ এমপি নজরুলের নতুন ভিডিও ভাইরাল ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে টাইগাররা, সূচি প্রকাশ দুই শ্রমিকের মারামারি থামাতে গিয়ে সহকর্মী নিহত প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় আরও ৬ মাস বাড়ল রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারবেন, সংবিধানে সেই সুযোগ আছে: স্বরাষ্ট্রমন্ত্রী পাত্তা পাচ্ছে না মোদির বিশেষ ঘোষণা, পদত্যাগই চাইছে ‘তেলাপোকা পার্টি’ চট্টগ্রামে এইচএসসি পরীক্ষা শুরুর তারিখ ঘোষণা সালমান শাহ হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ নির্ধারণ দল বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

ড. ইউনুসকে জেলে ঢোকানোর পরিকল্পনা করছে সরকার: ফখরুল

#

নিজস্ব প্রতিবেদক

০৭ সেপ্টেম্বর, ২০২৩,  3:10 PM

news image

ড. ইউনুস নয়, দেশের জনগণের ওপর ভর করেছে বিএনপি। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভায় এ মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিযোগ করে তিনি বলেন, ড. ইউনুসকে জেলে ঢোকানোর পরিকল্পনা করছে সরকার। প্রতিহিংসার কারণে দেয়া হয়েছে মামলা।  মির্জা ফখরুল বলেন, অনেক বুদ্ধিজীবী বলেন দেশে গণতন্ত্র আছে। আমি তাদের বলব একবার আপনারা নিম্ন আদালতে গিয়ে দেখে আসুন। তিনি আরও বলেন, হাজারো নেতাকর্মী প্রতিদিন আদালতের বারান্দায় ঘুরছে। এক দেড় মাসের মধ্যে আমাকেও জেলে যেতে হতে পারে। দেশ একটি যুগসন্ধিক্ষণে উপনীত হয়েছে। এ জাতি টিকবে কি না, এটাই এখন সবচেয়ে বেশি প্রাসঙ্গিক। সরকার উৎখাতে সবাইকে রাস্তায় নামার আহবান জানান বিএনপি মহাসচিব। ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান রচিত ‘নব্বইর গণঅভ্যুত্থান ও কিছু কথা’ বইয়ের মোড়ক উন্মোচন ও আলোচনা সভার আয়োজন করে ৯০’র সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতৃবৃন্দ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম