ঢাকা ০১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বেতন বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা কর্মজীবনে যেন প্রতিফলিত না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী তাহসিফ সাউরি হত্যা মামলায় ‘বান্ধবী’ দিশা গ্রেফতার পোশাকশ্রমিকদের সঙ্গে মিশে আ.লীগ-ছাত্রলীগের নাশকতা, গ্রেফতার ১১ সাপাহারে জাতীয় যুব দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত প্রথমবারের মতো চলচ্চিত্রের গানে তিনজন একসঙ্গে কলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দিলো পোশাকশ্রমিকরা সোমবার থেকেই ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু : শাহে আলম আগামী গ্রীষ্মে সোলার বিদ্যুতে কমবে লোডশেডিং: জ্বালানিমন্ত্রী

ড্রেনে মিলল মাথার খুলি

#

নিজস্ব প্রতিনিধি

০৭ নভেম্বর, ২০২২,  4:38 PM

news image

ছবি : সংগৃহীত

নওগাঁয় পৌরসভার ড্রেন পরিষ্কার করতে গিয়ে আবর্জনার সঙ্গে মিলল মানুষের মাথার খুলি। সোমবার (৭নভেম্বর) সকালে নওগাঁ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পাটালিড় মোড়ের একটি ড্রেনে খুলিটি পাওয়া যায়। পৌরসভার পরিষ্কার কর্মী খাইরুল জানান, প্রতিদিনের মত সোমবার সকালে পাটালিড়মোড়ের একটি ড্রেন পরিষ্কারের কাজ করছিলাম। এ সময় আবর্জনার মধ্যে মানুষের মাথার খুলি দেখতে পাই। পরে বিষয়টি পুলিশকে অবহিত করি। নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান জানান, সোমবার সকালে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে উদ্ধার হওয়া মাথার খুলিটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম