ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

ড্রাই কেক বানান সহজেই

#

লাইফস্টাইল ডেস্ক

১৭ জুন, ২০২৩,  10:33 AM

news image

ড্রাই কেক খেতে পছন্দ করেন নিশ্চয়ই? বাড়িতে অতিথি এলে চায়ের সঙ্গে ড্রাই কেক দিয়ে থাকেন অনেকে। বিকেলের আড্ডা কিংবা শিশুর টিফিনেও ড্রাই কেক থাকে অনেকের। বাইরে থেকে কিনতে গেলে খরচটা বেশি হয়। এদিকে ঘরে তৈরি করতে জানলে অল্প খরচে অনেকগুলো ড্রাই কেক তৈরি করা সম্ভব। চলুন জেনে নেওয়া যাক ড্রাই কেক তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে

ময়দা- ১ কাপ

ডিম- ৩টি

বেকিং পাউডার- ১.৫ চা চামচ

চিনি- ১/২ কাপ

নরম বাটার- ১/২ কাপ

ভ্যানিলা এসেন্স- ১ চা চামচ।

যেভাবে তৈরি করবেন

একটি বড় বাটিতে প্রথমে ডিম ও চিনি নিয়ে ফোম না হওয়া পর্যন্ত বিট করুন। মিশ্রণ ঘন ও সাদাটে হয়ে এলে তাতে বাটার ও ভ্যানিলা এসেন্স দিয়ে আবারো ভালো করে ফেটে নিন। এরপর ময়দা ও বেকিং পাউডার একসঙ্গে মিশিয়ে চালুনির সাহায্যে চেলে ডিমের মিশ্রণে দিয়ে দিন। এবার আস্তে আস্তে নেড়ে ময়দা দিয়ে মিশিয়ে নিলেই ব্যাটার তৈরি হয়ে যাবে। এবার একটি কেকের মোল্ডে তেল/বাটার ব্রাশ করে তার উপর বেকিং পেপার বিছিয়ে দিন। কেকের মিশ্রণ ঢেলে ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেডে প্রি-হিটেড ওভেনে ৩৫-৪০ মিনিট বেক করুন। এরপর কেক বের করে কিছুটা ঠান্ডা করে স্লাইস করে কেটে নিন। এরপর একটি বেকিং ট্রে-তে কাটা টুকরাগুলো দিয়ে ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেডে ১৫ মিনিট বেক করুন। এরপর ওভেন থেকে ট্রে বের করে প্রতিটি কেকের টুকরা উল্টে দিয়ে আবারো ১৫ মিনিট বেক করে নিন। এতেই কেক ড্রাই ও মুচমুচে হয়ে যাবে। ওভেন থেকে বের করে ঠান্ডা করে নিন। এরপর এয়ার টাইট বক্সে সংরক্ষণ করুন

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম