ঢাকা ২৯ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু সীমান্তে অনুপ্রবেশ-গুজব ঠেকাতে সতর্ক বিজিবি: সেক্টর কমান্ডার কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম বিতরণের তারিখ ঘোষণা মার্কেটভিত্তিক ব্যবসা গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী যুব মহিলা লীগ নেত্রী শর্মীর প্রতিবন্ধী সন্তানের মৃত্যু, শেষ দেখা হলো কারাফটকে ঢাকায় নদীর তীরের ১০০ মিটারের মধ্যে অবকাঠামো নয়, তৈরি হবে গ্রিন-ব্লু নেটওয়ার্ক রাজনৈতিক মতভিন্নতা যেন শিক্ষার পরিবেশ বিঘ্নিত না করে: প্রধানমন্ত্রী ব্যাংকিং খাতে অনিয়ম ও অর্থপাচার রোধে কঠোর পদক্ষেপের কথা জানালেন রাষ্ট্রপতি বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন

ডেসকোর সার্ভার ডাউন, ভোগান্তিতে গ্রাহকরা

#

নিজস্ব প্রতিবেদক

২০ আগস্ট, ২০২৩,  8:09 PM

news image

ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) প্রিপেইড মিটারের সার্ভার ডাউন হওয়ায় ভোগান্তিতে পড়ছেন গ্রাহকরা। বিল পরিশোধ ও অন্যান্য কাজে দুর্ভোগে পড়তে হচ্ছে তাদের। রোববার (২০ আগস্ট) সকাল থেকে সার্ভারের এ সমস্যা দেখা দেয়। গ্রাহকরা জানান, প্রিপেইড মিটারের বিল পরিশোধ করতে তাদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। এ ছাড়া ঘণ্টার পর ঘণ্টা পার হলেও বিল পরিশোধ করতে পারছেন না তারা। এতে গ্রাহকদের সময় নষ্ট হচ্ছে এবং কষ্ট বাড়ছে। ডেসকোর মুখপাত্র মলয় বলেন, সার্ভার ডাউনের ঘটনাটি সত্য। তবে বিল পরিশোধ করার জন্য ভিন্ন পেমেন্ট ব্যবস্থা রয়েছে, গ্রাহকরা ওই মাধ্যমে বিল দিতে পারবেন। তাছাড়া ডেসকোর প্রিপেইড মিটারগুলো থাকে বাড়ির নিচে। এতে মাঝেমধ্যে নেটওয়ার্ক পাওয়া যায় না। সেজন্যও বিল পরিশোধে একটু অপেক্ষা করতে হতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম