ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

ডেল্টা প্ল্যানের মাধ্যমেই পরিবেশ রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২২ মে, ২০২২,  4:08 PM

news image

পরিবেশ রক্ষায় যত্রতত্র অবকাঠামো করা যাবে না। ডেল্টা প্ল্যানের মাধ্যমেই পরিবেশ রক্ষা করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২২ মে) ডেল্টা গভর্ন্যান্স কাউন্সিলের সভায় এ কথা বলেন প্রধানমন্ত্রী।তিনি বলেন, সমুদ্রের বিশাল জলরাশিকে দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজে লাগাতে হবে। যত্রতত্র যেন অবকাঠামো গড়ে না ওঠে। পানি গতিপথ কোনো অবস্থাতেই বন্ধ করা যাবে না। দেশ নিয়ে কাজ করতে হলে আগে দেশটাকে ভালোভাবে চিনতে হবে, জানতে হবে। শেখ হাসিনা বলেন,

২০২১ থেকে ২০৪১ প্রেক্ষিত পরিকল্পানার পাশাপাশি ২১০০ সাল পর্যন্ত ডেল্টা প্ল্যান নিয়েছি। পরিকল্পিতভাবে পদক্ষেপ নিতে পারলে যেকোনো কঠিন কাজও সমাধান করা যায়। সরকার প্রধান বলেন, মানুষের আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করাই আওয়ামী লীগ সরকারের মূল লক্ষ্য। এটা মাথায় রেখেই কাজ করতে হবে। উল্লেখ্য, বাংলাদেশ ডেল্টা প্ল্যান-২১০০ বাস্তবায়নে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দেওয়ার জন্য গত বছরের ১ জুলাই প্রধানমন্ত্রীকে চেয়ারপারসন করে ১২ সদস্যের এই কাউন্সিল গঠন করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম