ঢাকা ১৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভঙ্গুর অর্থনীতি স্থিতিশীল ও সমৃদ্ধশালী করাই বাজেটের বড় চ্যালেঞ্জ: অর্থমন্ত্রী ইসলামী ব্যাংককে আরও ২৫০০ কোটি টাকা ধার দিলো কেন্দ্রীয় ব্যাংক বেনজীরের গ্রেপ্তারের খবরে যা বললেন পরীমণি দেশে ফিরলেন তথ্য উপদেষ্টা, কিছু না বলেই বিমানবন্দর ত্যাগ আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানালেন শিক্ষামন্ত্রী এশিয়ার শেয়ারবাজারে ঊর্ধ্বগতি, কমল তেলের দাম গণপরিবহনে বাধ্যতামূলক চালু হচ্ছে জিপিএস ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, নিহত ৯ লিয়ান্নার স্মরণে ভিন্যু-সুর-সেনে মানববন্ধন, ন্যায়বিচারের দাবিতে সোচ্চার SAF.

ডেটা হারানোর ভয়, রইল সমাধান

#

আইটি ডেস্ক

২৭ জুলাই, ২০২৩,  11:18 AM

news image

ডেটা হারানোর ভয়, রইল সমাধাননতুন ফোন তো কিনেছেন! তবে পুরোনো ফোন ভর্তি যে এত এত তথ্য, সে সবের কী হবে! চিন্তা নেই। এখন পুরোনো ফোন এক্সচেঞ্জ করে নতুন ফোন কেনার চল। সেক্ষেত্রে ডেটা উদ্ধারে ব্যবহার করতে হবে নানারকম টুল। নতুন ফোন কিনে সম্পূর্ণ আলাদা অপারেটিং সিস্টেম ব্যবহারের ক্ষেত্রেও পুরোনো ফোনের সব তথ্য রিট্রিভ করা সম্ভব। তার জন্য রয়েছে হাজারও পদ্ধতি। তবে তার জন্য শিখে রাখতে হবে কয়েকটি সহজ পদ্ধতি। আসুন, আজ সেই সুলুক সন্ধানই দেওয়া যাক আপনাদের।

অ্যান্ড্রয়েড ফোনের ব্যাকআপ রাখুন

পুরোনো ফোনের ব্যাকআপ থাকা কিন্তু খুব জরুরি। প্রযুক্তির জোরে আপনার ছবি, ভিডিও, মিউজিক, কন্টাক্ট থেকে শুরু করে অ্যাপসেরও ব্যাকআপ রাখা যায় মোবাইলে। আর সে সব অবিকল ট্রান্সফার হয়ে যেতে পারে নতুন মোবাইলটিতে। তার জন্য ফোনের Settings-এ গিয়ে system-এ ঢুকে Backup অপশনটি অন করতে হবে। মনে করে Google Drive-অপশনটিকেই ব্যাকআপ নেওয়ার জন্য সিলেক্ট করবেন। এরপর স্ক্রিনে আসা ইনস্ট্রাকশন ফল করে করে ব্যাকআপের প্রক্রিয়া সম্পূর্ণ করবেন।
নতুন ফোন সেটআপ করুন

ফোন এক্সচেঞ্জের ক্ষেত্রে আগেই ব্যাকআপ নেওয়ার কাজ সেরে রাখবেন। নতুন ফোনটি অন করে যেমন নির্দেশ আসবে তা ফলো করে যান। এরপর আপনাকে Google Account-এ লগইন করতে বলা হবে। যে অ্যাকাউন্টে পুরোনো ফোনের ব্যাকআপ নিয়েছেন, মনে করে সেই অ্যাকাউন্টটিতেই সাইন ইন করতে ভুলবেন না। সাইন ইন করা হয়ে গেলে ব্যাকআপ সিলেক্ট করে নির্দেশ ফলো করলেই রিস্টোর প্রসেস সম্পন্ন হয়ে যাবে।

USB কেবল দিয়ে ডেটা ট্রান্সফার

মিউজিক বা অ্যাপের মতো বড় কোনো ফাইল ট্রান্সফারের ক্ষেত্রে USB পদ্ধতিও ব্যবহার করতে পারেন। তবে সেক্ষেত্রে মধ্যস্থতাকারী হিসেবে একটি ল্যাপটপ বা কম্পিউটারের দরকার হবে আপনার। প্রথমে USB ক্যাবলের মাধ্যমে পুরোনো কম্পিউটার থেকে সব ডেটা নিয়ে নিন কম্পিউটারে। পরে নতুন মোবাইলটি USB ক্যাবল দিয়ে কম্পিউটারে কানেক্ট করে পুরোনো মোবাইলের ডেটা নিয়ে নিন নতুন ফোনে। এটিও কিন্তু একটু সময়সাপেক্ষ।

থার্ড পার্টি টুল দিয়ে ডেটা ট্রান্সফার

ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে থার্ড পার্টির কোনো অ্যাপও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে Google Play Store-এ একগুচ্ছ অ্যাপ পেয়ে যাবেন, যার মাধ্যমে একটি Android থেকে আরেকটি Android-এ ডেটা ট্রান্সফার করা যায় সহজেই। কনটয়াক্টস থেকে শুরু করে ফটো, ভিডিও, মিউজিক এমনকি অ্যাপও ট্রান্সফার সম্ভব। অ্যাপ খুললেই এ সংক্রান্ত ইনস্ট্রাকশন দেখতে পাবেন স্ক্রিনজুড়ে। তা ফলো করলেই চোখের নিমিষেই আপনার ডেটা ট্রান্সফারের কাজ সম্ভব হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম