ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিন ম্যানেজেই মিলবে টানা ৪ দিনের ছুটি নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গ্যাস-সংকটে স্বস্তি: সামিট-এক্সিলারেট চালু চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ২, সুনামি সতর্কতা ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ মেসিকে সান্ত্বনা দিয়ে রোনালদোর নতুন রেকর্ড তেজগাঁও বিভাগে বিভিন্ন অপরাধে ৪৭ জন গ্রেফতার ইয়েমেনের মোচা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪ ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

ডেঙ্গু: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ৯ নির্দেশনা

#

নিজস্ব প্রতিবেদক

১৭ জুলাই, ২০২৩,  3:09 PM

news image

এডিস মশার বিস্তার ও ডেঙ্গু রোগ প্রতিরোধে সচেতনতামূলক ৯টি নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। এতে বলা হয়, সংশ্লিষ্ট সব অফিসের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের অবহিত করা যাচ্ছে যে, দেশে এডিস মশার বিস্তার ও এর মাধ্যমে ডেঙ্গু রোগের প্রকোপ পেয়েছে। এ পরিপ্রেক্ষিতে নিম্নোক্ত বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সচেতন, সতর্ক হওয়া এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা দরকার।

নির্দেশনাগুলো-

১. শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠান সংলগ্ন আশেপাশে স্বচ্ছ পানি জমার সম্ভাবনাময় জায়গা চিহ্নিত করে একদিন পরপর তা পরিষ্কার করতে হবে।

২. অব্যবহৃত পানির পাত্র ধ্বংস বা উল্টে রাখতে হবে যাতে পানি না জমে।

৩. অব্যবহৃত হাই কমোডে হারপিক ঢেলে ঢাকনা বন্ধ করে রাখতে হবে; লো-কমোডের প্যানে হারপিক ঢেলে বস্তা বা অন্য কিছু দিয়ে মুখ বন্ধ করে রাখতে হবে।

৪. কোন জায়গায় জমা পানি থাকলে লার্ভিসাইড স্প্রে করতে হবে বা জমা পানি নিষ্কাশন করতে হবে।

৫. দিনে বা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে।

৬. ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে সিটি করপোরেশন/পৌরসভার সঙ্গে সমন্বিত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

৭. ডেঙ্গু জ্বরে আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ নিয়ে সুস্থ থাকতে হবে।

৮. শিক্ষার্থীদের প্রত্যহ ডেঙ্গু প্রতিরোধের উপায়সমূহ অবহিত করতে হবে।

৯. ওপরের সব বিষয়গুলো বাস্তবায়নে আপনার ব্যক্তিগত উদ্যোগ রাখতে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম