ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
খুলনায় বন্ধ হওয়ার পথে দেশসেরা লেদার কারখানা এশিয়ান গেমস: আমরা বাজে ক্রিকেট খেলেছি: লিটস দাস সুদের চাপ কমাতে ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা: গভর্নর কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী পাঁচ দফার অভিযানে ২ হাজারের অধিক আটক বাংলাদেশকে বিনিয়োগের জন্য আকর্ষণীয় গন্তব্যে পরিণত করছি : প্রধানমন্ত্রী আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার ট্রাম্প কেবল কল্পনায় জিততে পারেন: ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা এশিয়ান গেমস: ব্যাটিং ব্যর্থতায় শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হারলো বাংলাদেশ ফিফার রুলবুকে আটকে গেল আর্জেন্টিনার ‘১০ নম্বর’ জার্সির অবসর কঠোর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়াম

ডেঙ্গু: গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

৩০ জুলাই, ২০২৩,  10:58 PM

news image

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ২০২ জন। রোববার (৩০ জুলাই) দুপুরে দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে অনলাইনে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সার্ভিসেসের (এমআইএস) পরিচালক অধ্যাপক ডা. মো. শাহাদত হোসেন এ তথ্য জানান। তিনি জানান, দেশে গত ২৪ ঘণ্টায় মোট আক্রান্ত হয়েছেন ২ হাজার ২০২ জন। এর মধ্যে ঢাকায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৪৩ জন, ঢাকার বাইরে ১ হাজার ৫৯ জন। ঢাকায় মারা গেছেন ৯ জন এবং ঢাকার বাইরে ১ জন মারা গেছেন। ডা. শাহাদত হোসেন জানান, জুন মাসে আমাদের রোগী ছিল ৫ হাজার ৫৬ জন, জুলাই মাসে এ পর্যন্ত আমাদের রোগীর সংখ্যা দেখা যাচ্ছে ৩৮ হাজার ৪২৯ জন। ১১ থেকে ৫০ বয়সী মানুষ বেশি আক্রান্ত হচ্ছেন। এ মাসে রোগীর সংখ্যা ৭ গুণের বেশি বেড়েছে গত মাসের তুলনায়। তিনি বলেন, ঢাকার ভেতরে সবচেয়ে বেশি রোগী ভর্তি আছে মুগদা হাসপাতালে। তুলনামূলক বিশ্লেষণে দেখা যায়, ঢাকা শহরে ডেঙ্গুতে শিশুদের আক্রান্ত হওয়ার হার ঢাকার বাইরের তুলনায় বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের এই পরিচালক জানান, ঢাকায় ভর্তি রোগী রয়েছে ৫ হাজার ১০০ এবং ঢাকার বাইরে ৩ হাজার ৮৬১ জন। মোট চিকিৎসাধীন ৮ হাজার ৯৬১ জন। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ৪৬ হাজার ৪০৭ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৩৭ হাজার ২০৭ জন হাসপাতাল থেকে ছুটি নিয়ে গেছেন। মোট ২৩৯ জন মারা গেছেন। তিনি জানান, বর্তমানে রাজধানীর অনেক হাসপাতালে ডেঙ্গু রোগীর শয্যা পূর্ণ হয়ে গেছে, কিছু হাসপাতালে অল্পকিছু সিট খালি আছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম